শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

নৌকার মনোনয়ন পেতে ঈশ্বরগঞ্জে আ.লীগের বৈঠা বিক্ষোভ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮

রেজাউল করিম বিপ্লব, ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নৌকা পেতে বৈঠা হতে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন।

রোববার বেলা সাড়ে ১১টা থেকে পৌর সদরের চৌরাস্তা মোড়ে ‘নৌকা সমর্থক গোষ্ঠী’র ব্যানারে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে বেলা আড়াইটায় এ রিপোর্ট লিখা পর্যন্ত বিক্ষোভ চলছে।

দলীয় সূত্র জানায়, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) সংসদীয় আসনটি মহাজোটের শরিক দল জাতীয় পার্টিকে দেয়ার সম্ভাবনা দেখা দেয়ায় তারা ওই বিক্ষোভ প্রদর্শন করছেন। হাতে কাঠের তৈরি বৈঠা ও মাথায় কাপনের কাপড় বেঁধে রাস্তা অবরোধ করে ওই বিক্ষোভ প্রদর্শন করছেন।

বিক্ষোভ চলাকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ: হেকিমকে বক্তব্য দিতে দেখা গেছে। এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম প্রদীপ, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মতিউর রহমান মতি, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মামুন, সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান জুয়েল, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মান্নানসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD