শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

নৌকার প্রচারণাসহ আ.লীগ জার্মান শাখার বিজয় দিবস উদযাপন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮

ফাতেমা রহমান রুমা: মহান বিজয় দিবসের ৪৭ বছর উদযাপন উপলক্ষে জার্মানির ফ্রাঙ্কফ্রুট শহরের সালবউ নিদ মিলয়াতনে আনন্দমুখর পরিবিশে আওয়ামী লীগ, জার্মানি শাখার উদ্যেগে রোববার, ১৬ ডিসেম্বর এক আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

একই সময়ে বিপুল সংখ্যক প্রবাসী নারীদের উপস্থিতিতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযোদ্ধের ধারক-বাহক বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে এবং উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোটের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে ব্যাপক প্রচারণা চালানো হয়।

অনুষ্ঠানে জার্মানি আওয়ামী লীগের আহবায়ক জাহিদুল ইসলাম পুলকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মহসিন হায়দার মণি। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাশ গুপ্ত শারীরিক অসুস্থতার কারণে টেলি যোগাযোগের মাধ্যমে অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন জার্মান প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান।

অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব নজরুল ইসলাম খালেদ। নেতৃবৃন্দের মধ্যে আওয়ামী লীগ, জার্মানি’র যুগ্ম আহবায়ক মাহফুজ ফারুক, নির্বাচন প্রচার কমিটির আহবায়ক হাফিজুর রহমান আলম, যুগ্ম আহবায়ক বাবুল তালুকদার, হেছেন আওয়ামী লীগের সভাপতি কামাল ভূইয়া, মানহাইম-লুডভিগহাফেনের সভাপতি বাবুল মোল্লা, মো. দ্দিকুজ্জামান, মো. ইউসুফ, মো. জালাল, মো. রিপন, এস কে আলম, বোরহান খান, মিউনিখ থেকে সিনিয়র নেতা মো. সিকানদার, জার্মানি যুবলীগের সভাপতি আমানুল্লাহ ইসলাম, সহ-সভাপতি আশরাফুল টিপু, সাধারণ সম্পাদক কায়সার আলম, এইচ এম রাসেল, লোকমান মজুমদার, দেলোয়ার হোসেন, ইসমাইল হোসেন, মো. রিংকুসহ বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত থেকে ৩০ ডিসেম্বর সারাদিন নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য দেশবাসীর আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজের আয়োজন উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD