শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

নুসরাতের লিপ প্লাস্টিক সার্জারি!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮

জার্মানবাংলা ২৪ ডেস্ক: ফিল্ম ইন্ডাস্ট্রি শব্দটির সঙ্গে প্লাস্টিক সার্জারি শব্দটি ওতপ্রোতভাবে জড়িত। এ বিষয় যে কাউকে মাত করে দিতে পারে একমাত্র একজন। তিনি কিম কার্দাশিয়ান। অবশ্য শুধু তিনি নন, তার পুরো পরিবার। মুখের সার্জারি ছাড়াও বিভিন্ন সার্জারিই করিয়েছেন তারা। এমন অনেকেই আছেন, যারা নিজেদের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে প্লাস্টিক বিউটির দিকে ঝুঁকেছেন।

এই প্লাস্টিক দুনিয়া থেকে টালিউড বেশ খানিকটা দূরত্বে ছিল। কিন্তু শোনা যাচ্ছে টালিপাড়ার সুন্দরীরাও এখন প্লাস্টিক সুন্দরীদের দলে নাম লেখাচ্ছেন। শোনা যাচ্ছে, লিপ সার্জারি করিয়েছেন নুসরাত জাহান।

আর এমনটাই অভিযোগ এনেছেন বেশ কয়েকজন সাইবার ইউজার। অনেক দিন ধরেই নুসরাতের মুখে-চোখে একটা পার্থক্য লক্ষ করছিলেন ভক্তরা। তাদের মতে, নায়িকা একই রকম সুন্দরী আর নেই। কিছু একটা যেন বদল ঘটেছে তার সৌন্দর্যে।

অবশেষে ধরা গেল সেই পার্থক্য। লিপ সার্জারি করিয়েছেন নুসরাত। তার ওপরের ঠোঁটটি খানিকটা ফুলে গিয়েছে। এর আগেও ফোলা আপার লিপ অনেকেই লক্ষ করেছিলেন। তবে তারা ভেবেছিলেন কোনোভাবে হয়তো আঘাত পেয়ে ঠোঁট ফুলে গিয়েছে৷

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD