শিরোনাম :
গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মৌলিক গবেষণার ওপর জোর দিলেন কৃষিমন্ত্রী টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল

নুরের ওপর হামলা, লাল টি-শার্ট পরা ব্যক্তিকে খুঁজছে পুলিশ

ডেস্ক রিপোর্ট, ঢাকা অফিস :
  • প্রকাশের সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগবিরোধী মিছিল চলাকালীন গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এ সময় মারাত্মকভাবে আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে এই ঘটনার একটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

একটি ভিডিওতে দেখা গেছে, লাল টি-শার্ট পরা একজন ব্যক্তি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে বেধড়ক মারধর করছেন। এই ঘটনায় তীব্র সমালোচনার পর পুলিশ এখন ওই ব্যক্তিকে শনাক্ত করার জন্য কাজ শুরু করেছে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান বলেন, “ভিডিওতে দেখা ওই ব্যক্তি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের দ্বারা একসময় আটক হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। আমরা দ্রুত তাকে শনাক্ত করার চেষ্টা করছি।”

গণঅধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, মিছিলে জাতীয় পার্টির কর্মীরা হামলা চালিয়েছে। এই ঘটনার প্রতিবাদে রাতে কাকরাইলে মশাল মিছিলও বের হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, প্রথমে পুলিশ ও সেনা আমাদের ওপর হামলা চালায়।

নুর মাটিতে পড়ার পর লাল টি-শার্ট পরা ওই ব্যক্তি বেধড়ক মারধর শুরু করে। এটি তদন্ত করা জরুরি, এবং যারা হামলা করেছে, তাদের আইনের আওতায় আনা হবে।”

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD