শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

নির্বাচন বয়কট করবে না বিএনপি: ফখরুল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: বিএনপি একাদশ জাতীয় নির্বাচন বয়কট করবে না বলেই দলের পক্ষে সিদ্ধান্ত জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এ ধরনের কোনও সিদ্ধান্ত আমাদের নেই। আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই।’

বুধবার (২৬ সেপ্টেম্বর) একটি বেসরকারি চ্যানেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। বিএনপির মহাসচিব সাক্ষাৎকারে চলমান রাজনীতি, আগামী নির্বাচন, জাতীয় ঐক্য প্রক্রিয়া সম্পর্কে কথা বলেন।

জাতীয় ঐক্যের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বরাবরই জাতীয় ঐক্যের কথা বলে এসেছি। এই সরকার জনবিরোধী। তারা একদলীয় সরকার ব্যবস্থা করতে চায়। দেশের মানুষ এই সরকারের পতন চায়। কারাগারে যাওয়ার আগে আমাদের দলের চেয়ারপারসন বেগম জিয়া দলমত নির্বিশেষে একটি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আমরা কাজ করতে চাইছি।’

জাতীয় ঐক্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘ইতোমধ্যে সাফল্যের একটি জায়গায় চলে এসেছে উদ্যোগটি। এটা জনগণের সাফল্য। জনগণ এগিয়ে যাচ্ছে।’

এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘বিএনপি তো স্বাধীনতার পক্ষের দল।’ স্বাধীনতার বিরুদ্ধে কে, প্রশ্ন তুলে তিনি বলেন, ‘স্বাধীনতার বিরুদ্ধে থাকলে, সেটা রুলিং পার্টি। তারাই তো স্বাধীনতার চেতনা বিনষ্ট করে দিচ্ছে। তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে।’

জামায়াতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। অনেক কৌশল আছে। সেগুলো আমরা দেখবো।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD