শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

নির্বাচন ঘিরে ৯ দিনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে ৯ দিনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে নির্বাচন পূর্ববর্তী পাঁচ দিন, নির্বাচনের দিন এবং পরবর্তী তিন দিন আইনশৃঙ্খলা রক্ষী বাহিনী মাঠে কঠোর অবস্থানে থাকবে। দেশের পরিস্থিতি অনুযায়ী এই সময়সীমা প্রয়োজন হলে সমন্বয় করা হবে বলেও জানান তিনি।

শনিবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে ৩০ হাজার সেনা সদস্য মাঠে রয়েছে। নির্বাচনকালীন সময়ে আরও এক লাখ সেনা সদস্য যোগ হবে। পাশাপাশি ৩৫ হাজার বিজিবি, ৫ হাজার নৌবাহিনী সদস্য, ৪ হাজার কোস্টগার্ড, ৮ হাজার র‌্যাব এবং প্রায় সাড়ে পাঁচ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
তিনি উল্লেখ করেন, এই নির্বাচনে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তাদের জন্য অস্ত্র ও বডি ক্যামেরা সরবরাহ করা হচ্ছে।

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ইলেকশন খুবই শান্তিপূর্ণভাবে হবে—এ নিয়ে কোনো সন্দেহ নেই।”

সাবেক সরকারের পতন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই সেই সরকার পতন হয়েছে। এটি কোনো তিন-চারজনের কারণে নয়, বরং জনগণের ইচ্ছা ও প্রত্যাশার ফলেই সংঘটিত হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD