শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

নিজেকে আড়াল করতে চান পরীমণি!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ মে, ২০২৫

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ক্যারিয়ারের চেয়ে যার ব্যক্তিজীবনের বিভিন্ন কর্মকাণ্ড চলে আসে সংবাদের পাতায়। প্রেম, বিয়ে, বিচ্ছেদ তো বটেই, কখনো অনিয়ন্ত্রিত মেজাজ চালচলনের কারণেও সমালোচনায় আসেন এই নায়িকা।

তবে পরীর ভক্তদের অনেকেই মনে করেন, পরীমণি কখনো নিজের মেজাজ হারালেও আদতে পরে সেসব তিনি উপলব্ধি করতে পারেন। পরীমণি নিজেও সেটি অনুধাবন করেছেন হয়তো! আর তাকে নিয়ে সমসাময়িক সকল বিতর্ক কিংবা ঝামেলা এখন বিরক্ত হয়ে দাঁড়িয়েছে নায়িকার জন্য। জানালেন, এ জন্য নিজেকে বদলে ফেলবেন তিনি।

গত শুক্রবার বাইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরীমণি। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে নানা কথা বলেন পরীমণি। নিজের মেজাজ হারানোর বিষয়ে পরীমণি বলেন, ‘আর দশ জন মানুষের মতো আমারও রাগ, দুঃখ, কষ্ট, অভিমান হয়। আমি সবকিছু নিতে পারি না। দুম করে রিঅ্যাক্ট করে ফেলি। সেই রিঅ্যাকশনটা মানুষ নিতে পারে না। মানুষ বলে নায়িকা মানুষ এটা করা যাবে না। এই বাউন্ডারির মধ্যে যখন পড়ে গেছি, তখন আমার মনে হয় জাস্ট অ্যাভয়েড করি।’

নিজেকে আড়াল করতে যেয়েও পারেননা পরীমণি। এ নিয়ে আক্ষেপ করে নায়িকা বলেন, ‘আমি যত চাই ঝামেলাগুলো এড়িয়ে, নিজেকে আড়াল করে জীবনটা উপভোগ করব; ততই ঝামেলাগুলো আমার ওপর জেঁকে বসে। তাই বিশ্বাস করা শুরু করেছি, সমস্ত ঝামেলা নিয়েই আমাকে বাঁচতে হবে।’

উল্লেখ, শুক্রবার রাজধানীতে অনুষ্ঠিত বাইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেত্রী বিচারক বিভাগে পুরষ্কার পেয়েছেন পরীমণি। ‘রঙিলা কিতাব’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পাশাপাশি সেরা ওটিটি কন্টেন্ট হিসেবে রঙ্গিলা কিতাব এর পুরষ্কারটিও গ্রহণ করেছেন এই নায়িকা। এরপর বাড়ি ফিরেই ছেলে পূণ্যকে নিয়ে পুরস্কার দুটোর সাথে হাস্যোজ্জ্বল মুহূর্তের কিছু ছবি তুলে সামাজিক মাধ্যমে নায়িকা লেখেন, ‘আমার এই অর্জন আমার দর্শকের জন্য উৎসর্গ করছি। এটা আপনাদের।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD