শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

নায়িকা ধর্ষণের অভিযোগ নায়ক মিমোর বিরুদ্ধে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮
ভারতের খ্যাতিমান অভিনেতা মিঠুন চক্রবর্তীর সাথে তার বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমো

জার্মানবাংলা ২৪ ডেস্ক: অভিনয় দিয়ে ভারতের খ্যাতিমান অভিনেতা মিঠুন চক্রবর্তী জয় করে নিয়েছেন বহু দর্শকের হৃদয়। তার বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমো অনেকদিন ধরে অভিনয়ে সম্পৃক্ত থাকলেও তাকে নিয়ে খুব একটা আলোচনা হয়নি। গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, ৭ জুলাই তিনি বিয়ে করছেন। এর আগেই বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম হয়েছেন মিমো। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন ভোজপুরি সিনেমার এক নায়িকা।

দি ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে জানানো হয়, নায়িকার সঙ্গে প্রতারণা ও ধর্ষণ এবং তাকে গর্ভপাতে বাধ্য করানোর অভিযোগে ২ জুলাই, সোমবার মিমোর বিরুদ্ধে মামলা দায়ের করতে শহর পুলিশকে নির্দেশ দেয় দিল্লির একটি আদালত। ধর্ষণের পর ওই নায়িকাকে হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে মিমোর মা যোগিতা বালির বিরুদ্ধে।

আদেশে আদালতের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম একতা গৌবা বলেন, মামলার বিবাদীরা বিখ্যাত ও বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে ও স্ত্রী। মিঠুন শুধু বলিউডের সুপারস্টারই নন, তিনি রাজ্যসভার সাবেক এমপিও। এই বিষয়গুলো আমলে নেওয়া হয়েছে।

বিচারক জানান, অভিযোগকারী মৌখিকভাবে জানিয়েছেন, তার মা-বাবা জীবিত নেই। দিল্লিতে তার কিছু আত্মীয় ও বন্ধু-বান্ধব রয়েছে। মিমো ও তার মায়ের কারণে তিনি মুম্বাইয়ে স্বাধীনভাবে চলাফেরা ও জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

গৌবার ভাষ্য, ‘অভিযোগকারী আইনি সুরক্ষা ছাড়া মুম্বাইয়ে প্রবেশ করতে পারছেন না। এ বিষয়টি আমলে নেওয়া হয়েছে। এমনকি তাকে হুমকি প্রদানকারী বিবাদীরা যে প্রভাবশালী, সেটিও বিবেচনায় নেওয়া হয়েছে। এর মাধ্যমে এটা প্রতীয়মান হয় যে, চক্রান্ত উদঘাটনে পুলিশি তদন্ত ও নথি সংগ্রহ করা দরকার। একই সঙ্গে অভিযোগ থাকা ব্যক্তিদের উপস্থিতি নিশ্চিত করাও দরকার।’

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের মে মাসে অভিনেতা মিমো ‘প্রতারণাপূর্ণভাবে’ কোমল পানীয়ে অ্যালকোহল মিশিয়ে ভোজপুরি নায়িকার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন।

নায়িকা আদালতের কাছে অভিযোগ করে জানান, টানা চার বছর তাকে ধর্ষণ করেছেন মিমো। এর একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি জেনে অভিনেতা তাকে কিছু ওষুধ এনে দিয়েছিলেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ‘সে (মিমো) ক্যারিয়ারের ওই পর্যায়ে এসে কোনো সন্তান নেওয়া কিংবা বাধার সম্মুখীন হতে চায়নি। এ কারণে নায়ক গর্ভপাত করায়।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD