শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

নায়িকা থেকে কবি পরীমনি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৬ মার্চ, ২০১৮

অভিনয়ের বাইরেও আলোচিত নায়িকা পরীমনির বেশকিছু গুণ রয়েছে। এরমধ্যে একটি লেখালেখি। প্রায় সময় তিনি নিজের মনের অনুভূতিগুলো কবিতায় লাইনে বন্দি করে থাকেন। সেই কবিতাগুলো কখনো কখনো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। তিনি ভক্তদের প্রশংসাও পান।

সোমবার (২৬ মার্চ) ‘মায়া’ শিরোনাম দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি কবিতা প্রকাশ করেছেন ‘অন্তর জ্বালা’খ্যাত এই নায়িকা।

এদিন পরী বলেন, ‘ভোর রাতে মনের মধ্যে খুচখুচ একটি ব্যাপার কাজ করে। কিভাবে যেনো দু’চার লাইন নিজ থেকেই মাথায় চলে আসে। তাই লিখে ফেলি’।

পরীর লেখা কবিতাটি ছিলো এমন,

মায়া

তুই বড্ড নরম দারুণ খরা

অতল গভীর ভীষণ কড়া।

হামেশাই তুই ভারী জেদি

কখনো স্বভাব শান্ত নদী

কোমল তুই সরল চোখে

প্রেম ছড়াস কষ্ট দুঃখে

অভিমানী তুই আকাশ সমান

সেই আবার যেই আবেগী পরান

কাঁদিস যখন অবুঝ হয়ে

আধার নামে ধারা ধেয়ে

প্রজাপতি তুই রঙ্গিন পাখা

আদরে মোড়া স্বপ্নে আঁকা

বলিস কথা খেয়াল বাদে

শুনি সে সব তৃপ্ত সাধে

আপন তুই পর ও তেমন

বিপরীতে শব্দে সন্ধি যেমন

পরী

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD