শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

নারী রেফারিকে ‘গরু’ বলে ৬ মাস নিষিদ্ধ কোচ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

পর্তুগালের ওমেন্স ন্যাশনাল প্রমোশন কাপের ম্যাচ চলছিল রামোরিজ বি ক্লাব বনাম পাকোস ডি ফেরেইরা ক্লাবের মধ্যে। ম্যাচের ৪৮তম মিনিটের খেলার সময় রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় লাল কার্ড দেখেন রামোরিজ বি ক্লাবের কোচ জোয়েল অলিভিয়েরা ‘গরু’ বলে সম্বোধন করেন নারী রেফারি জোয়ানা রিতা আলভেস অলিভেইরাকে।

মুখের এই বাজে ব্যবহারকে নারী প্রতি ‘লিঙ্গ বৈষম্যমূলক আচরণ’ হিসেবে অভিহিত করে রামোরিজ বি দলের কোচ জোয়েল অলিভিয়েরাকে ৬ মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিল। সঙ্গে ২৪০০ ইউরো (২৬০০ ডলার) জরিমানাও করা হয়েছে। মার্কা জানিয়েছে এ খবর।

আলোচিত ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিলো ফেব্রুয়ারির তিন তারিখে। ওই ম্যাচটিতে রামোরিজ বি দলকে ২-০ গোলে হারিয়েছিলো প্যাকোস ডি পেরেইরা। তবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন জোয়েল অলিভিয়েরার বিপক্ষে শাস্তির ঘোষণাটি দেয় ২৮ মার্চ।

একটি পেনাল্টির নিয়ে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করেন জোয়েল অলিভিয়েরা। তারা পেনাল্টির আবেদন জানালে রেফারি সেটা নাকচ করে দেন। এ নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়। শেষ পর্যন্ত রেফারি জোয়ানা রিতা আলভেস অলিভেইরা লাল কার্ড দেখান জোয়েলকে।

এরই প্রতিক্রিয়া স্বরূপ ক্ষুব্ধ হয়ে জোয়েল অলিভিয়েরা মন্তব্য করে বসেন, ‘তাহলে কি এটা পেনাল্টি নয়? তুমি জানো না তুমি এখানে কি করছো…? বাঁশি বাজাতে শিখো, গরু, তুমি এখানে এসেছো না জেনেই, বাড়ি যাও।’

এই মন্তব্যের জেরেই কোচকে ৬ মাসের নিষেধাজ্ঞার শাস্তি দিলো পিএফএফ-এর ডিসিপ্লিনারি কাউন্সিল। নিষেধাজ্ঞার রায় ঘোষণার সময় তারা বলেছে, ‘অভিযুক্তের প্রতি আরোপিত অভিযোগ মারাত্মক নিন্দনীয়। খুবই উঁচুস্তরের ইচ্ছাকৃত এবং অপরাধের মাত্রাতিরিক্ততা প্রকাশ পেয়েছে তার কথার মধ্যে। বিশেষ করে অভিযুক্ত ব্যক্তি যখন একটি নারী দলের কোচ, তাই তার একটি বিশেষ দায়িত্ব (…) রয়েছে, যেখানে স্পোর্টিং এথিক্স এবং থাকবে না কোনো শারীরিক ও মৌখিক সহিংসতার উপস্থিতি।’

পর্তুগাল ফুটবল ফেডারেশন এই কোচের মন্তব্যকে ‘লৈঙ্গিক কারণে ব্যক্তির মর্যাদার বিরুদ্ধে আপত্তিকর অভিব্যক্তি’ হিসেবে অভিহিত করেছে। যা তাদের আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘণ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD