শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

নারী নির্যাতনের মামলা: অভিনেতা কাজী আসিফের জামিন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

স্ত্রীর করা নারী নির্যাতনের মামলায় মডেল-অভিনেতা কাজী আসিফকে আগামী ৬ মে পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। বুধবার (২৫ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শফিউল আজম এ আদেশ দেন।

সরকারি কৌঁসুলি আলী আকবর সাংবাদিকদের জানান, আসামি কাজী আসিফের পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করলে বিচারক আপস করার শর্তে আগামী ৬ মে পর্যন্ত জামিন দেন।

এদিকে গত ২২ এপ্রিল অভিনেতা কাজী আসিফকে কারাগারে পাঠান আদালত।

২০১৫ সালের ৭ সেপ্টেম্বর কানাডাপ্রবাসী শামীমা আক্তার অর্নির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাজী আসিফ। কাজী আসিফ রহমান বেশ কিছু বিজ্ঞাপনে মডেল হয়ে নজর কাড়েন। এর পরে তার সঙ্গে অর্নির সংসারে টানাপড়েন সৃষ্টি হয়।

এরই পরিপ্রেক্ষিতে কাজী আনিস বাদীর কাছ থেকে ২০ লাখ যৌতুক দাবি করেন। সে ঘটনায় এ বছরের ৬ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ অর্নি বাদী হয়ে মামলা করেন।

সেই মামলায় বিচার বিভাগীয় তদন্ত শেষে বিচারক শফিউল আজম গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে গত ২২ এপ্রিল সকালে রাজধানীর বিমানবন্দর থানার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD