শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

নাইজেরিয়ার বিপক্ষে কৌশল ও একাদশ ঠিক করবেন মেসিরা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৪ জুন, ২০১৮

ক্রোয়েশিয়ার সঙ্গে হারের পরই জানা গিয়েছিল আর্জেন্টাইন কোচ সাম্পাওলির পদত্যাগ চান মেসি, হিগুয়েনসহ দলের সিনিয়ল খেলোয়াড়রা। তবে সাম্পাওলিকে বরখাস্ত করলে বিশাল বড় অঙ্কের টাকা গুণতে হতো আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনকে। তাই তাকে বরখাস্ত করেনি তারা। তবে সাম্পাওলি থাকলে তার রণকৌশলে খেলবেন না মেসিরা।

খেলার কৌশল এমনকি একাদশ ঠিক করবেন দলের খেলোয়াড়েরাই! এমন সব বিস্ফোরক খবরই জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

আর্জেন্টিনার সংবাদমাধ্যমগিুলো জানিয়েছে, ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর গভীর রাতে খেলোয়াড়েরা তাদের বেইসক্যাম্পে বৈঠকে বসেন। সেখানে সাম্পাওলিকে তারা বলেন, নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিনি যেন কোচিং না করেন। মানে, সাম্পাওলি এই ম্যাচে কোনো নির্দেশ খাটাতে পারবেন না। ট্যাকটিস কিংবা একাদশও বাছাই করতে পারবেন না।

টিওয়াইসি স্পোর্টসের জানানো আরেকটি বিস্ফোরক তথ্য হলো, সাম্পাওলিকে না মানার এই বিদ্রোহে খেলোয়াড়দের সমর্থন দিচ্ছেন স্বয়ং এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া।

এদিকে ১৯৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার রিকার্ডো গিউস্তির দাবি, তিনি বুরুচাগার সঙ্গে কথা বলেছেন। বুরুচাগা তাকে বলেছেন, খেলোয়াড়েরাই একাদশ ঠিক করবেন। এটাই বাস্তবতা। সাম্পাওলি চাইলে বেঞ্চে বসে থাকতে পারেন। তা না চাইলেও সমস্যা নেই।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD