শিরোনাম :
ভালোবাসা, মর্যাদা ও বৈচিত্র্যের বার্তা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা প্রাইড ২০২৬ অপরাধমুক্ত সমাজ গঠন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: স্বরাষ্ট্রমন্ত্রী ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের জয় অর্থনীতিকে নিয়ন্ত্রণমুক্ত ও গণতন্ত্রীকরণের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ ‘ফেয়ারওয়েল মাই কনকিউবাইন’ থেকে নতুন আইপি বাণিজ্য-কানে চীনা সিনেমার নতুন অধ্যায় চিপ শিল্পে নতুন সমীকরণ: ‘থাও সূত্র’ ঘিরে বৈশ্বিক প্রযুক্তি মহলে আলোচনা ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে :মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ

ধর্মমন্ত্রীকে ‘রাজাকার’ বলে কুটুক্তি’র প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮

মশিউর রহমান কাউসার, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানকে ‘রাজাকার’ বলে কুটুক্তি’র প্রতিবাদ ও সাবেক ছাত্রলীগ নেতা মোহিত উর রহমান শান্তসহ অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছেন।

শনিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে গৌরীপুর পৌর শহরে উপজেলা, কলেজ ও পৌর শাখা ছাত্রলীগের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক এসএম জিল্লুর রহমান, সহ সভাপতি আলী আসকর সোহাগ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকতাদির খান পাঠান তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান খান প্রমুখ।

সমাবেশে বক্তরা ধর্মমন্ত্রীকে উদ্দেশ্য করে কুটুক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মোহিত উর রহমান শান্ত, সাব্বির ইউনূছ বাবু ও রাসেল পাঠানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জোরালো দাবি জানান।

উল্লেখ্য, ২৮ আগস্ট দুপুরে ময়মনসিংহ শহরের ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এক মানববন্ধনে নিহত যুবলীগ সদস্য আজাদের স্ত্রী দিলরুবা আক্তার প্রকাশ্যে জনসম্মুখে ধর্মমন্ত্রীকে রাজাকার বলে আখ্যায়িত করে বক্তব্য দেন। এই মর্যাদাহানিকর, কুরুচিপূর্ণ উক্তিগুলো ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন বাদী হয়ে দিলরুবা আক্তারসহ ৯ জনের বিরুদ্ধে মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১নং আমলী আদালতে একটি মামলা দায়ের করেন।

অপরদিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩১ জুলাই প্রতিপক্ষের হামলায় নিহত হন মহানগর যুবলীগ সদস্য সাজ্জাদ আজাদ শেখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD