শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

দেড়যুগ পরে ভৈরব পৌর স্বেচ্ছাসেবক ও যুবলীগের সম্মেলন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৬ অক্টোবর, ২০১৮

রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি: আগামী ৮ অক্টোবর ভৈরব উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগ এবং ১৮ অক্টোবর পৌর যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করে দলটি। দীর্ঘ দেড়যুগ পরে ভৈরবে দলের এ সম্মেলনের তারিখ ঘোষণা করা হলো।

সূত্রে জানায়, ১৯৯৮ সালে ভৈরব উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের একটি আহবায়ক কমিটি করা হয় এবং পৌর কমিটি করা হয়েছিল। ২০০৫ সালে পৌর যুবলীগের সম্মেলন করে কমিটি করা হয়। দীর্ঘদিন যাবত পুরানো কমিটি দিয়ে দল পরিচালনা করা হয়।

এ দিকে এর আগে ১২ বছর পর গত বছর উপজেলা আওয়ামী লীগ সম্মেলন করে নতুন কমিটি ঘোষণা করে। নতুন কমিটিতে সভাপতি পদে আলহাজ্ব মো. সায়দুল­াহ মিয়া ও সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম সেন্টু নির্বাচিত হয়।

এদিকে এই বছরেই পৌর আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি পদে এসএম বাকী বিল­াহ ও সাধারণ সম্পাদক পদে আতিক আহমেদ সৌরভ নির্বাচিত হয়েছে। দুটি সম্মেলনেই স্থানীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপন উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা যায়।

ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু জানান, এশিয়ার মধ্য আওয়ামী লীগ একটি বৃহৎ দল। দলে অনেক নেতা কর্মী আছে, তাই দেরিতে হলেও দুটি সংগঠনের সম্মেলন আমরা ঘোষণা করেছি। আশা করি সফল সম্মেলন করে এবার নতুন নেতাদের নির্বাচিত করব ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD