জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে জার্মান প্রবাসীরা একটি আলোচনা সভার আয়োজন করে।জার্মান প্রবাসী স্বাধীনতার স্বপক্ষ শক্তির উদ্যেগে বাণিজ্য নগরি ফ্রাঙ্কফ্রুট শহরে।
জাতীয় জেল হত্যা দিবসের আয়োজিত এই শোক সভায় প্রধানবক্তা হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জনাব বাহাউদ্দিন নাসিম টেলি যোগাযোগের মাধ্যমে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা বিরোধী পাকিস্তানপন্থিরা ৭৫-এ যে হত্যা খুনের রাজনীতি শুরু করেছিলো ৫০ বছর পরে আবারও ঐ পৈশাচিক শক্তি এবং তাদের উত্তরসূরীরা শেখ হাসিনার উন্নয়নের বাংলাদেশকে ২০২৪ সালে দেশী-বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে খুন- রাহাজানির রাষ্ট্রে পরিণত করেছে। বাহাউদ্দিন নাসিম দেশের জণগণের উদ্দেশে আরও বলেন,কোনো ইনডেমনিটি জাতির জনক আর জাতীয় চার নেতার হত্যার বিচার বন্ধ করতে পারে নাই, ঠিক তেমনি ২০২৪ এর সকল খুন- রাহাজানি – ডাকাতি-সন্ত্রাসের বিচার করবে বাংলার জণগণ সংবিধানিক ও আইনগতভাবে।

৭১-এর চেতনা ধারণকারী সকল দেশী- প্রবাসীদের ঐক্যবদ্ধ ভাবে এই জঙ্গীদের মোকাবেলা করার উদাত্ত আহবান জানান বাহাউদ্দিন নাসিম।
জেল হত্যা দিবসের শোকসভায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্বা আমিনুর রহমান খসরু, মহসিন হায়দার মনি, হাফিজুর রহমান আলম,কামরুল আহসান সেলিম, জাহিদুল ইসলাম পুলক, জার্মান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ইউনুস আলি খান,এডভোকেট জসিমউদ্দিন,মো. নাসিরউদ্দিন, হাকিম টিটু, বিশিষ্ট সাংবাদিক খান লিটন, কামাল ভুইয়া,জার্মান যুবলীগ সভাপতি আমানুল্লাহ ইসলাম, আশরাফুল ইসলাম টিপু,বাবু সর্দার, আমজাদ, মো. সামাদ,মো. জালাল,মো. দুলালসহ বিপুল সংখ্যক প্রবাসী ভাই-বোনেরা।
শোক সভায় জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করা হয়।