শিরোনাম :
ভালোবাসা, মর্যাদা ও বৈচিত্র্যের বার্তা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা প্রাইড ২০২৬ অপরাধমুক্ত সমাজ গঠন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: স্বরাষ্ট্রমন্ত্রী ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের জয় অর্থনীতিকে নিয়ন্ত্রণমুক্ত ও গণতন্ত্রীকরণের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ ‘ফেয়ারওয়েল মাই কনকিউবাইন’ থেকে নতুন আইপি বাণিজ্য-কানে চীনা সিনেমার নতুন অধ্যায় চিপ শিল্পে নতুন সমীকরণ: ‘থাও সূত্র’ ঘিরে বৈশ্বিক প্রযুক্তি মহলে আলোচনা ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে :মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ

দেশজুড়ে অগ্নিনিরাপত্তা পরিদর্শনের নির্দেশ প্রধান উপদেষ্টার

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে অগ্নিনিরাপত্তা প্রস্তুতি নিশ্চিত করতে সপ্তাহব্যাপী পরিদর্শন কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা কার্যালয়ে (সিএও) আয়োজিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে পররাষ্ট্রসেবা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বিষয়টি জানান। আইন উপদেষ্টা অধ্যাপক ড. নাজরুল ইসলামও এ সময় উপস্থিত ছিলেন।

প্রেস সচিব বলেন, “প্রধান উপদেষ্টা দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত ঘাটতি চিহ্নিত করতে এক সপ্তাহব্যাপী প্রস্তুতি পরিদর্শন পরিচালনার নির্দেশ দিয়েছেন।” তিনি জানান, অধ্যাপক ইউনূস উপদেষ্টাদের নিজ নিজ তত্ত্বাবধানে থাকা সরকারি প্রতিষ্ঠানের অগ্নিনিরাপত্তা প্রস্তুতি সরাসরি পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছেন।

বৈঠকে বাণিজ্য ও বেসামরিক বিমান চলাচল উপদেষ্টা শেখ বশির উদ্দিন সম্প্রতি ঘটে যাওয়া বিমানবন্দর অগ্নিকাণ্ড-পরবর্তী পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন। তিনি জানান, বর্তমানে কার্গো ও ফ্লাইট পরিচালনা স্বাভাবিক হলেও ক্ষতিগ্রস্ত কার্গো ভবনটি এখনও পরিদর্শনাধীন রয়েছে।

বুয়েটের ড. ফখরুল আমিনের নেতৃত্বে একটি কারিগরি দল ক্ষতিগ্রস্ত ভবনটি কত দ্রুত ব্যবহারের উপযোগী করা সম্ভব, তা মূল্যায়ন করছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে সরকার যুক্তরাজ্যের স্কটল্যান্ড ইয়ার্ডসহ অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফরেনসিক সহায়তা চেয়েছে।

প্রেস সচিব আরও জানান, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা হয়। সেখানে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে পুলিশের বডি-ক্যামেরা ব্যবহার এবং ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কাঠামো ও পরিচালন প্রক্রিয়া নিয়েও মতবিনিময় হয় বলে তিনি জানান।

সূত্র: প্রধান উপদেষ্টা কার্যালয়, ঢাকা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD