শিরোনাম :
গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মৌলিক গবেষণার ওপর জোর দিলেন কৃষিমন্ত্রী টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল

দুর্গাপূজা ঘিরে গুজব-উসকানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

ঢাকা অ‌ফিস, ডেস্ক রি‌পোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

উপদেষ্টা বলেন, এ বছর সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গতবারের চেয়ে প্রায় এক হাজার বেশি। নিরাপত্তা নিশ্চিতে আনসার সদস্যরা ২৪ সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন শুরু করেছেন, যা চলবে দুই অক্টোবর পর্যন্ত।

তিনি জানান, পূজাকে কেন্দ্র করে সারাদেশে প্রায় এক লাখ সেনা সদস্য ও ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। পাশাপাশি বিজিবির ৪৩০ প্লাটুন ও ২৪টি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে স্থানীয় কমিটির সাতজন সদস্য ২৪ ঘণ্টা পালাক্রমে দায়িত্ব পালন করবেন। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্রায় ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিরাপত্তায় যুক্ত থাকবেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘যেখানে ঝুঁকি রয়েছে সেখানে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ গুজব বা উসকানি দিলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিছুসংখ্যক অপশক্তি বিভ্রান্তি ছড়াতে চাইছে, কিন্তু আমরা সজাগ আছি।’

তিনি আরও জানান, ইতোমধ্যে রাজধানীসহ বিভিন্ন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে কোথাও কোনো ধরনের শঙ্কা দেখা যায়নি। ‘ফ্যাসিস্টদের দোসররা গুজব রটাচ্ছে, কিন্তু বাস্তবে পরিস্থিতি শান্তিপূর্ণ,’ বলেন উপদেষ্টা।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফেব্রুয়ারিতে ভোট অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা বাহিনী সেই প্রস্তুতি মাথায় রেখেই কাজ করছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD