শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

দীর্ঘদিন পর মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বাংলাদেশে

ঢাকা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বুধবার, ২৪ আগস্ট, ২০২২

গত কয়েকবছর করোনার কারণে ক্রীড়াঙ্গন যেন থমকে যায়। আবারো শুরু হয়েছে আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্ট।

মাঠে দেখা যাবে প্রিয় তারকারে। বেট বলের লড়াই আর প্রতিদ্বন্দ্বীতা দেখা যাবে বিভিন্ন দলের মধ্যে।

দীর্ঘদিন পর মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বাংলাদেশে। ২০২২ মেয়েদের এশিয়া কাপের আসর বসবে সিলেটে। ১লা অক্টোবর থেকে ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে সাত দলের এই ক্রিকেট টুর্নামেন্ট। স্বাগতিক বাংলাদেশ ছাড়া অংশ নেবে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে এই খবর নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাউদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘অতীতেও আমরা সফলভাবে আইসিসির ইভেন্টের আয়োজন করেছি। এবার সিলেটে এশিয়া কাপের আয়োজন করতে যাচ্ছি। আমরা এ ব্যাপারে আশাবাদী।’ টি ২০ সংস্করণে এই টুর্নামেন্ট হয়ে আসছে ২০১২ সাল থেকে।

চার বছর আগে ২০১৮ সালের অক্টোবরে পাকিস্তান নারী ক্রিকেট দলকে শেষবার আতিথ্য দিয়েছিল বাংলাদেশ। এরপর আর মেয়েদের কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। ২০১৪ পুরুষ ও নারী টি ২০ বিশ্বকাপের কয়েকটি ম্যাচ হয়েছিল সিলেটে।

মেয়েদের এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। শেষবার এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ২০১৮ সালে।সেবার কুয়ালালামপুরে টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ শেষ বলে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে। ২০২০ সালে মেয়েদের পরবর্তী এশিয়া কাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। পরের বছর সেটি স্থগিত হওয়ার পর শেষমেশ বাতিল হয়ে যায়। সেই টুর্নামেন্ট এবার হবে সিলেটে।

মেয়েদের এশিয়া কাপ উপভোগ করতে ক্রিকেটপ্রেমীদের মধ্যে দেখা যাচ্ছে আবেগ আর চাপা উত্তেজনা!

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD