শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

দীপিকা ও রণবীরের বিয়ের গুঞ্জন সত্য হচ্ছে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮

জার্মান-বাংলা টুয়েন্টিফোর, বিনোদন ডেস্ক: গত কয়েক সপ্তাহ ধরেই অবশ্য দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিয়ে নিয়ে গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল বাতাসে। অবশেষে জানা গেলো সেই দিনক্ষণ। আগামী ১০ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।

বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। তবে দুই পরিবারের কেউ-ই এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। সংবাদপত্রগুলো জানাচ্ছে, আগামী ১০ নভেম্বর ঢাকঢোল পিটিয়েই বিয়ের বন্ধনে জড়াবেন দীপিকা ও রণবীর সিং। দুই পরিবার মিলেই দিনক্ষণ চূড়ান্ত করেছে বলে জানা যায়। তাছাড়া ওই সময় বলিউডের এ দুই তারকার তেমন একটা ব্যস্ততা থাকছে না। ফলে ফাঁকা সময়ে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা সেরে ফেলতে চান দু’জনে।

ধারণা করা হচ্ছে, ভারতের বেঙ্গালুরু অথবা ইতালিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। এমনও হতে পারে দুই ভেন্যুতেই হবে অনুষ্ঠান। এখন চলছে জোর প্রস্তুতি। কনেপক্ষ কেনাকাটা শুরু করেছে। ব্যান্ড বাজিয়ে বর পক্ষ নিয়ে যাওয়ার সময় ঘনিয়ে আসছে বলে রণবীরও উচ্ছ্বসিত।

বলিউডে বিয়ের হাওয়া বহমান। আনুশকা শর্মা ও বিরাট কোহলি গত বছর ঘর বেঁধেছেন। কিছুদিন আগে সোনম কাপুর ও আনন্দ আহুজা গেছেন ছাদনাতলায়। এবার দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের চার হাত কবে এক হয়, তা দেখতে মুখিয়ে আছে সবাই।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD