শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

তাড়াইল চেয়ারম্যান উপ-নির্বাচনে শেষ সময়ের প্রচারণা তুঙ্গে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮

এ.এম. উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ৩ অক্টোবর। এ উপলক্ষে শেষ মুহূর্তে চলছে প্রার্থীদের ব্যাপক প্রচার-প্রচারণা। জমে উঠেছে তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণা ।

তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মোট ভোটার ১ লাখ ২১ হাজার ৪২৭ জন। এর মধ্যে ৬১ হাজার ৯২৩ জন পুরুষ ভোটার এবং ৫৯ হাজার ৫০৪ জন মহিলা ভোটার।

আ.লীগ মনোনীত (নৌকা মার্কার) প্রার্থী উপজেলা আ.লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ আজিজুল হক ভূঞা মোতাহার, হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপি সভাপতি সাইদুজ্জামান মোস্তফা এবং স্বতন্ত্র প্রার্থী তাড়াইল উপজেলা পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব একেএস জামান সম্রাট নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সবার মাঝে এখন আসন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের উপনির্বাচন নিয়ে পার্টি অফিস থেকে শুরু করে চা স্টল পর্যন্ত চলছে আলোচনা-সমালোচনা।

নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আ.লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ আজিজুল হক ভূঞা মোতাহারকে তৃণমুলের উপজেলা জাতীয় পার্টি সমর্থন করায় তার বিজয় অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন সাধারণ মানুষ।

উন্নয়ন ও অগ্রতির ধারাবাহিকতা ধরে রাখতে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই এমনটাই ধারনা করছেন ভোটাররা।

সরেজমিনে দেখা যায়, প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে উপজেলার সাত ইউনিয়নের প্রতিটি গ্রাম। বিরামহীন প্রচারণায় তৎপর রয়েছে, আ.লীগ, বিএনপির চেয়ারম্যান পদ প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা।

বসে নেই স্বতন্ত্র প্রার্থী ও তার কর্মী সমর্থকরাও। ভোটারদের সাথে কথা বলে জানা যায়, প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। প্রতিদিন প্রার্থীদের ডাকে তাদের ঘুম ভাংছে। তারা প্রার্থীদের সামনে এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরছেন। নির্বাচিত হলে প্রার্থীরা এসব সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন।

স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব একেএস জামান সম্রাট বলেন, গণসংযোগকালে ভোটারদের কাছে ব্যাপক উৎসাহ-উদ্ধীপনা লক্ষ করছি। তিনি আরো বলেন, দলীয় মার্কা কোন বিষয় না। ব্যক্তি হিসেবে যিনি জনগণের কাজ করবেন ভোটাররা তাকেই ভোট দিবেন।

বিনএনপির প্রার্থী মো. সাইদুজ্জামান মোস্তফা বলেন, অবাধ ও প্রভাব মুক্ত নির্বাচন হলে বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। নৌকা মার্কার প্রার্থী মুক্তিযোদ্ধা আলহাজ আজিজুল হক ভূঞা মোতাহারের সাথে কথা হলে তিনি বলেন, আমি নির্বাচিত হলে মরহুম কামাল উদ্দিন ভূঞা কাঞ্চনের অসমাপ্ত কাজ সমাপ্ত করবো এবং দলের তৃণমুল নেতাকর্মী ও জনসাধারণের সহযোগীতায় এই উপজেলাকে মডেল উপজেলায় রূপ দিবো।

তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও তাড়াইল উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ঢালী বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচন অবাধ, গ্রহণযোগ্য ও প্রভাবমুক্ত করতে প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মোশারফ হোসেন বলেন, একটি সুষ্ট ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানে সকল প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আগামী ৩ অক্টোবর উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

উল্লেখ্য, তাড়াইল উপজেলা পরিষদের গত নির্বাচনে উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক কামাল উদ্দিন ভূইঁয়া কাঞ্চন চেয়ারম্যান নির্বাচিত হন। ফলে এ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD