শিরোনাম :
ভালোবাসা, মর্যাদা ও বৈচিত্র্যের বার্তা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা প্রাইড ২০২৬ অপরাধমুক্ত সমাজ গঠন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: স্বরাষ্ট্রমন্ত্রী ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের জয় অর্থনীতিকে নিয়ন্ত্রণমুক্ত ও গণতন্ত্রীকরণের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ ‘ফেয়ারওয়েল মাই কনকিউবাইন’ থেকে নতুন আইপি বাণিজ্য-কানে চীনা সিনেমার নতুন অধ্যায় চিপ শিল্পে নতুন সমীকরণ: ‘থাও সূত্র’ ঘিরে বৈশ্বিক প্রযুক্তি মহলে আলোচনা ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে :মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ

তাড়াইল উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আ.লীগ ও বিএনপির প্রার্থী চূড়ান্ত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮

এ.এম. উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে দলীয় প্রার্থী বাছাই করেছে আওয়ামী লীগ ও বিএনপি। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে তৃণমূলের সমর্থন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ আজিজুল হক ভূঞা মোতাহার। অপর দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে তৃণমূলের সমর্থন পেয়েছেন উপজেলা বিএনপি সভাপতি সাইদুজ্জামান মোস্তফা।

উপজেলা শাখার আওয়ামী লীগ ও বিএনপির দলীয় সূত্রে জানা যায়, উপনির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করার জন্য গত ৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে তাড়াইল উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে দলীয় প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ আজিজুল হক ভূঞা মোতাহারকে চুড়ান্ত করা হয়। দলীয় প্রার্থী চুড়ান্ত করা উপলক্ষে আয়োজিত এই সভায় মোট পাঁচ জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তারা হলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ আজিজুল হক ভূঞা মোতাহার, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী, সহ-সভাপতি ইসমাইল হোসেন সিরাজী, যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম ভূঞা ও সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি চন্দন ভৌমিক।

অন্যদিকে উপনির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চুড়ান্ত করার জন্য গত ৫ সেপ্টেম্বর বুধবার বিকালে তাড়াইল-সাচাইল মাদরাসা মার্কেট বিএনপির দলীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা কমিটি এবং ইউনিয়ন কমিটির সভাপতি ও সম্পাদকগণের মতামতের ভিত্তিতে একক প্রার্থী হিসেবে সাইদুজ্জামান মোস্তফাকে বিনা প্রতিদ্বদ্বিতায় দলীয় মনোনয়ন দেয়া হয়। স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উপজেলার ধলা ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আসাদুজ্জামান মবিন ও কমিউনিটি পুলিশিং তাড়াইল উপজেলার সভাপতি আলহাজ একেএস জামান সম্রাট।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, নির্বাচন কমিশন ঘোষিত তফছিল অনুযায়ী তাড়াইল উপজেলা পরিষদ চেয়াম্যান পদে আগামী ৩ অক্টোবর উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে। আজ ৯ সেপ্টেম্বর মনোনয়পত্র দাখিল, ১০ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই এবং ১৭ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। প্রার্থীতা প্রত্যাহার শেষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

উল্লেখ্য, তাড়াইল উপজেলা পরিষদের গত নির্বাচনে উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক কামাল উদ্দিন ভূইঁয়া কাঞ্চন চেয়ারম্যান নির্বাচিত হন। গত ১৮ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ফলে তার পদটি শূন্য ঘোষণা করে কিশোরগঞ্জ জেলার নির্বাচন কর্মকর্তা ও চেয়ারম্যান পদে উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. মোশারফ হোসেন গত ৩ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD