শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ ফর্মে আশরাফুল।

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮

দারুণ ফর্মে আছেন মোহাম্মদ আশরাফুল। ঢাকা প্রিমিয়ার লিগে রীতিমতো উড়ছেনই। আজ বিকেএসপিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মৌসুমের তৃতীয় সেঞ্চুরিটা তুলে নিলেন। মোহামেডানের বিপক্ষে তাঁর ১২৭ রানের ইনিংসের ওপর ভর করেই ৫০ ওভারে ২৬০ রান করেছেন কলাবাগান ক্রীড়াচক্র।

বড় অদ্ভুত কারণেই আজ খেলাটি শুরু হয়েছে দেরিতে। যানজটের কারণে ৩০ মিনিট দেরিতে মাঠে গড়ানো ম্যাচটিতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে কলাবাগান। ২০ রানে মুনিম শাহরিয়ারের উইকেট হারানোর পর মাঠে নামেন আশরাফুল। ওপেনার ওয়ালিউল করিমকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন বড় সংগ্রহের ভিত। ১৬৪ মিনিটের ইনিংসে ১২৪ বল খেলে করেছেন ১২৭। বাউন্ডারি ছিল ১৩টি, ছক্কা ৩টি। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের বলে এলবিডব্লু হয়ে ফেরেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।

এবারের প্রিমিয়ার লিগে ব্যাট হাতে দুর্দান্ত আশরাফুল। ২০১৩ সালে স্পট ফিক্সিংয়ের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর এই প্রথম যেন ছন্দে ফিরেছেন। এর আগেও করেছেন দুটি সেঞ্চুরি। একটি অগ্রণী ব্যাংকের বিপক্ষে (১০২), অন্যটি প্রাইম দোলেশ্বরের বিপক্ষে। ফিফটি পেয়েছেন একটি রূপগঞ্জের বিপক্ষে।

মোহামেডানের বিপক্ষে আজ আশরাফুলের ইনিংসের ওপরই দাঁড়িয়ে কলাবাগানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ এসেছে ওয়ালিউল করিমের ব্যাট থেকে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD