শিরোনাম :
জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া পুলিশ অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকায় ৬ষ্ঠ অ্যাম্বাসি ফুটবল ফেস্ট শুরু

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

কূটনৈতিক ও আন্তর্জাতিক কর্মকর্তাদের অংশগ্রহণে ঢাকায় শুরু হলো ৬ষ্ঠ অ্যাম্বাসি ফুটবল ফেস্ট। বিদেশী মিশন এবং আন্তর্জাতিক সংস্থার ৩৫ টি দল ৪৩ টি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে ।

উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সৌদি এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার সালমান আলালি, ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আলেসান্দ্রো ডি মাসি, ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি কেইনগলেট, ব্রিটিশ হাই

কমিশনের ডেপুটি হাই কমিশনার জেমস গোল্ডম্যান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আলী হুসেন ফকির .

উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম বলেন, এটি শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি সকল জাতির মধ্যে শান্তি, ঐক্য এবং পারস্পরিক শ্রদ্ধার বার্তা।

সৌদিয়া এয়ারলাইন্সের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সালমান আলালি বলেন, উৎসবটির পাশে থাকতে পেরে সাউদিয়া গর্বিত।

শনিবারের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুলায়ে সেক বলেন, “বহুপাক্ষিক সম্পর্কের এক চমৎকার প্রদর্শনী এই আয়োজন।”

ক্রীড়া কূটনীতিকে কেন্দ্র করে ফুটবল ম্যাচের মধ্যে দিয়ে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ঐক্য, সংলাপ এবং সদ্ভাব বৃদ্ধিতে ভূমিকা রাখতে যাচ্ছে এই ফুটবল ফেস্ট।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD