শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্য গঠন বিএনপির

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: ড. কামাল হোসেনের নেতৃত্বে নাগরিক সমাবেশে কারা আসেন তা নিয়ে আগ্রহ ছিল রাজনৈতিক মহলে ৷ নানা জল্পনা থাকলেও শেষ পর্যন্ত যোগ দেন বিএনপি’র চার শীর্ষ নেতা ৷ ছেলে মাহী বি চৌধুরীকে নিয়ে যোগ দেন সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরীও ৷

ড. কামাল হোসেনের নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠনের পর জাতীয় ঐক্য প্রক্রিয়া বৃহত্তর ‘জাতীয় ঐক্য’ গঠনের জন্য পাঁচ দফা দাবিও ঘোষণা করেছে৷ আর সেই ঘোষণার মূল বিষয় হল সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন৷

তারই ধারাবাহিকতায় শনিবার ঢাকায় মহানগর নাট্যমঞ্চে সমাবেশের কর্মসূচি দেন ড. কামাল হোসেন৷ আর সেই সমাবেশের মঞ্চে হাজির হন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাস আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও ড. আবদুল মঈন খান৷ আর জামায়াত ছাড়া বিএনপি-নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্য কয়েকটি শরিক দলের নেতাও যোগ দেন সমাবেশে৷

বিএনপি নেতারা বিকেলে সমাবেশে যোগ দেয়ার পর অপেক্ষা ছিল সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার প্রধান বি চৌধুরী সমাবেশে আসেন কি না৷ শেষ পর্যন্ত বিকেল ৫টার পর বি চৌধুরী আসেন তার ছেলে মাহি বি চৌধুরীকে নিয়ে৷ বি চৌধুরি ছিলেন সমাবেশের প্রধান অতিথি আর অনুষ্ঠানে সভাপত্বি করেন ড. কামাল হোসেন৷

সমাবেশে ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, জমিয়তে উলামায়ে ইসলামের চেয়ারম্যান নূর হোসেন কাশেমী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।

এছাড়া তেল-গ্যাস, বিদ্যুৎ-বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, গণতান্ত্রিক বাম জোটের নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিও যোগ দেন ঐক্য প্রক্রিয়ার সমাবেশে৷

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, কার্যকর গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান৷

তিনি বলেন, ‘‘দেশের জনগণের চলাফেরার স্বাধীনতা নেই৷ তাই তারা দিশেহারা৷ দেশের জনগণ সুশাসন দেখতে চায়, একটি নিরাপদ ও স্থিতিশীল সমাজ নিশ্চিত করতে চায়৷ কার্যকর গণতন্ত্র ও আইনের নিরপেক্ষ প্রয়োগের মাধ্যমে সুশাসন দেখতে চায়৷”

ড. কামাল আরো বলেন, ‘‘জনগণ সব ক্ষমতার মালিক৷ কিন্তু আজকে দেশের মানুষের ভোটের অধিকার, মানবাধিকার, সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত৷ এসব অধিকার ফিরে পেতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে৷ আমি আশা করবো আজকে যারা এই নাগরিক সমাজে এসেছে তারা জনগণের এসব অধিকার নিয়ে কথা বলবেন এবং কাজ করবেন৷”

বি চৌধুরী বলেন, ‘‘এই জাতীয় ঐক্য সফল হবে৷ আমাদের এমনভাবে সেফগার্ড তৈরি করতে হবে যাতে ভবিষ্যতে এ ধরনের সরকার আর না আসতে পারে৷”

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাস আলমগীর বলেন, ‘‘ম্যাডাম খালেদা জিয়া কারাগার থেকে খবর দিয়েছেন যেকোনো মূল্যে এই ঐক্য ধরে রাখতে হবে৷ এই ঐক্যের মাধ্যমেই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে এবং বিজয় আসবে৷”

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD