শিরোনাম :
প্রথম ফুটবলার হিসেবে স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ সম্মাননা নিচ্ছেন মেসি ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় সম্মতি পুতিনের ভবিষ্যতে বিক্ষোভ না করার মুচলেকায় ৭ দিন পর মুক্তি পেলেন সিজেপির দুই শীর্ষ নেতা ফলপ্রসূ অংশীদারিত্বের লক্ষ্যে সেন্ট পিটার্সবার্গে চীন-রাশিয়া প্রধানমন্ত্রীদের সম্মেলন অর্থনৈতিক গতিশীলতা ও পর্যটন প্রসারে সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের সুফল পাচ্ছে চীন সাত দশকের গৌরবোজ্জ্বল ঐতিহ্যে চীনের কেন্দ্রীয় সমাজতন্ত্র ইনস্টিটিউট আন্তর্জাতিক সাংস্কৃতিক আদান-প্রদানে নতুন মাত্রা যোগ করল ‘আফ্রিকায় উচু অপেরা’ ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘চামপি’: তাইওয়ানে জারি সতর্কতা, ফ্লাইট বাতিল ও সামরিক মহড়া ব্যাহত ‘সমাজের নিকৃষ্টরাই এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা হন নেতা’: তজুমদ্দিনে ক্ষোভ প্রকাশ স্পিকার হাফিজ উদ্দিনের জলবায়ুর অভিঘাতে ২০৫০ সালের মধ্যে বাস্তুচ্যুত হতে পারে বাংলাদেশের ১ কোটি ৩৩ লাখ মানুষ: এডিবি

ড. ইউনূস নিউ রেনেসাঁ পুরস্কার পেলেন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮

ঢাকা, ৪ অক্টোবর: নিউ রেনেসাঁ পুরস্কার পেয়েছেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ইতালীয় বৌদ্ধ স্কুল সোকা গাকাই মিলানে অনুষ্ঠিত সোকা গাকাই আন্তর্জাতিক সম্মেলনে তাকে এ পুরস্কার দেওয়া হয়।

ইউনূস সেন্টার থেকে বুধবার পাঠানো এক বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞতিতে বলা হয়, সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণের মাধ্যমে মানবতাবাদী দর্শনে তার অসাধারণ অবদানের জন্য এ সম্মাননা দেয়া হয়। ইতালীয় বৌদ্ধ স্কুল সোকা গাকাই’র মতে, প্রফেসর ইউনূস দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, মানুষ একটি অনন্য সত্তা যা নিছক মুনাফার চেয়ে অনেক বেশি মূল্যবান। দারিদ্র্য বিমোচন ও টেকসই অর্থনীতির মাধ্যমে মানব জাতির উন্নততর ভবিষ্যৎ নির্মাণের জন্য তিনি নিরন্তর সংগ্রাম করে যাচ্ছেন।

অনুষ্ঠান শেষ হয় প্রফেসর ইউনূসের সাম্প্রতিক গ্রন্থ‘এ ওয়ার্ল্ড অব থ্রি জিরোস’-কে কেন্দ্র করে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে। সোকা গাকাই ইন্টারন্যাশনাল আয়োজিত অনুষ্ঠানে ৭৫০ জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তি যোগ দেন। সোকা গাকাই একটি কমিউনিটি-ভিত্তিক বৌদ্ধ সংগঠন যা জীবনের মর্যাদা বাড়াতে শান্তি, সংস্কৃতি ও শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে।

সংগঠনটির সদস্যরা বিশ্ব জুড়ে ১৯২টি দেশ ও এলাকায় নিচিরেন বৌদ্ধ মানবতাবাদী দর্শন সমুন্নত রাখতে কাজ করে চলেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD