শিরোনাম :
বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি রেকর্ড উচ্চতা থেকে ভারতের বাজারে স্বর্ণের দাম কমেছে ৩২ শতাংশের বেশি: আগের অবস্থানে ফিরতে লাগতে পারে কয়েক বছর কূটনৈতিক সম্পর্কের ৫৫তম বার্ষিকী: শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিতে চীন-পেরু বিনিময় আরও গভীর করার প্রত্যয় বিশ্বের শীর্ষ ১০০ উদ্ভাবনী ক্লাস্টারের ২৫টিই চীনে, শীর্ষস্থান ধরে রেখেছে ‘শেনচেন-হংকং-কুয়াংচৌ’ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সামরিক খাতে অতিরিক্ত বরাদ্দের প্রতিবাদে ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ জাপানের ফুকুশিমায় ভারী তুষারপাতে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার মানুষ, বিদ্যুৎহীন ৭০০ পরিবার

ড্রেসডেন-এ অবস্থানরত বাঙালিরাও উচ্ছ্বাসিত ঈদ উৎসব পালন করেছে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৮ জুন, ২০১৮
  • জার্মানিতে থেকে ফাতেমা রহমান রুমা

সকল ভেদাভেদ ভুলে ঈদ আনন্দে হৃদয় ছোঁয়েছে জার্মান প্রবাসী বাঙালিদের মাঝে। উৎসবমুখর পরিবেশে জার্মানির বিভিন্ন শহরে বসবাসকারী সকল বাঙালি প্রবাসীরা ঈদ পালন করেন। ঠিক তেমনি ড্রেসডেন-এ অবস্থানরত সকল বাংলাদেশীরাও মেতে উঠে ছিল উচ্ছ্বাসিত ঈদ আনন্দে।

বাচ্চাদের বিস্কুট দৌড়

শহরের প্রাণকেন্দ্র গ্রোসারগার্টেন-এর মঞ্চে গত ১৬ জুন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ঈদ উৎসব অনুষ্ঠান চলে। আয়োজক কমিটির সদস্যরা পুরো অনুষ্ঠানকে তিনভাবে করেন।

ভাবিদের হাড়িভাঙ্গা

শ্রেষ্ঠ জুটি বাছাই

যেহেতু সারাবিশ্ব এখন ফুটবল জোয়ারে ভাসছে। তাই অনুষ্ঠানের প্রথম পর্যায়ে ছিল বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে দৃষ্টি-নন্দন ফুটবল খেলা। এতে কোনো দলই জয়সূচক গোল করতে না পারায় খেলার ফলাফল গোলশূন্য ড্র হয়।
দ্বিতীয় পর্যায়ে ছিল বাঙালি বাহারি খাবারের রসনা-বিলাস। বাঙালি ঐতিহ্যবাহী খাবারের সুন্দর পরিবেশনা ও আপ্যায়ন সবাইকে দেশীয় ঈদ উৎসবের আমেজ এনে দেয়। এরপর অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করে শিশু নাহিয়ান।
‘রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ সমবেত কণ্ঠে এই গান দিয়েই মনীষা ও তরীর উপস্থাপনায় শুরু হয় ঈদ উৎসব-এর আকর্ষণীয় তৃতীয় এবং শেষ পর্ব। সবার মাঝে হাস্যরসের মাধ্যমে সুকুমার রায়-এর ‘খিচুড়ি’ কবিতা আবৃতি করে শুনান মোহাম্মদ জিয়ান।
অনুষ্ঠানের আরও আকর্ষণ ছিল শ্রেষ্ঠ জুটি বাছাই, বাচ্চাদের বিস্কুট দৌড়, অবিবাহিতদের প্রেমাভিনয়, ভাবিদের হাড়িভাঙ্গা। সর্বশেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ।
সকলের সার্বিক সহযোগিতায় এই মনোজ্ঞ ও স্মৃতিবহুল অনুষ্ঠানটির আয়োজক ছিলেন মোহাম্মদ জিয়ান, সৈয়দ ইয়ামিন হোসেন, আবান সোহেল, হিমালয় হাবিব এবং সানিরুজ্জামান শুভ। আয়োজক কমিটির পক্ষ থেকে সকল অতিথিদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন সৈয়দ ইয়ামিন হোসেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD