শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

ট্রাম্পের সঙ্গে যৌনসম্পর্কের কথা প্রকাশ করল পর্নস্টার স্টর্মি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১ মে, ২০১৮
আন্তর্জাতিক ডেস্ক: ফের বেকায়দায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার বিরুদ্ধে আইনি পথে হাঁটলেন পর্নস্টার স্টেফানি ক্লিফোর্ড ওরফে স্টর্মি ড্যানিয়েলস। ট্রাম্পের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন নীল দুনিয়ার এই তারকা।

সোমবার নিউইয়র্কের একটি আদালতে মানহানির মামলা দায়ের করেন স্টেফানি। নীল সুন্দরীর অভিযোগ, টুইট করে তার বিরুদ্ধে মিথ্যে ও অপমানজনক মন্তব্য করেছেন ট্রাম্প। মামলায় ভাবমূর্তি নষ্টের অভিযোগ জানিয়ে ৭৫ হাজার মার্কিন ডলারের ক্ষতিপূরণ দাবি করেছেন স্টেফানি। এছাড়াও মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে হুমকি দেওয়া ও চাপ সৃষ্টির অভিযোগও করেছেন তিনি।

এর আগে ট্রাম্পের সঙ্গে যৌনসম্পর্ক রয়েছে এমনটা দাবি করে শোরগোল ফেলে দিয়েছিলেন পর্নস্টার স্টেফানি ক্লিফোর্ড। অভিযোগ নির্বাচনের আগেই ব্যক্তিগত আইনজীবী মারফত টাকা দিয়ে ওই পর্নস্টারের মুখ বন্ধ করেছিলেন ট্রাম্প। সমস্ত অভিযোগ খারিজ করে স্টেফানিকে জালিয়াত তকমা দিয়েছেন ট্রাম্প। এমনকী একটি টুইট করে তিনি বলেন, “স্টেফানি জালিয়াত। সাজানো অভিযোগ তুলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন তিনি। যদিও সবাই তার ছলনা বুঝতে পারছে।”

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD