শিরোনাম :
পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর প্রতিবন্ধী তরুণদের প্রযুক্তি দক্ষতা বাড়াতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ,অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান, ড্রয়ে স্বস্তির আভাস ‘এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই’-পেট্রোবাংলা বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪ ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা বাড়ায় উদ্বেগ, জুলাইয়ের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ

ঝিনাইদহ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনির খাঁন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮

মোঃ নজরুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি: মহেশপুরের খালিশপুরে সোমবার (২৭ আগস্ট) দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে আরও শক্তিশালীকরণ এবং আগামী সাংসদ নির্বাচ‌নে দলকে আরও সংগঠিত করার লক্ষ্যে গণসংযোগ ও পথসভা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক, ঝিনাইদহ-৩ (মহেশপুর ও কোটচাঁদপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খাঁন।

এসময় নেতা-কর্মীদের ম‌ধ্যে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহি উদ্দিন মহি, পৌর বিএনপির সাধারন সম্পাদক মো:সাইফুল ইসলাম, উপজেলা সহ সভাপতি এবং ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাসেম সর্দার, আজমপুর ইউনিয়নের সাবের চেয়ারম্যান নুরুল ইসলাম, শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ শওকত আলী, উপজেলা যুবদল সভাপতি আমিনুল ইসলাম বাবলু, উপজেলা যুবদল সাধারন সম্পাদক মো:খলিলুর রহমান, কোটচাঁদপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক লিটন মিয়া, মহেশপুর পৌর যুবদলের সাধারণ সম্পাদক সোহাগ খান, সেচ্ছাসেবক দল মহেশপুর পৌর সভাপতি সাংবাদিক গোলাম সরোয়ার, উপজেলা যুবদলের অন্যতম নেতা ওমর আলী, ফতেপুর ইউনিয়ন যুবদল সভাপতি আ:সবুর, নাটিমা ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মো:ইব্রাহীম, নেপা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আসাদুজ্জামান হীরা, আজমপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি তরিকুল ইসলাম, মহেশপুর উপজেলা ছাত্রদল নেতা মো:মতিউর রহমান জনি সহ অসংখ্য স্থানীয় নেতাকর্মীরা। গনসংযোগ শেষে ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সেলিম রেজার প্রতিষ্ঠানে এসবিকে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, মান্দারবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান জগলুল পাশা সহ নের্তৃবৃ‌ন্দ চা চক্রে মিলিত হন।

পথসভা ও গনসংযোগ কালীন সময়ে মনির খাঁন বলেন,আমাকে নমিনেশন দেয় তাহলে ভালো হবে আর যদি আমাকে বাদে অন্য কাউকে ঝিনাইদহ-৩ আসন মহেশপুর-কোটচাঁদপুর থেকে নমিনেশন দেয় তার পক্ষে কাজ করবো।

তিনি আরো বলেন,আসুন আমরা মহেশপুর-কোটচাঁদপুরে নেতা-কর্মীরা সকল ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করি ও দেশনেত্রীর বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমানের হাতকে আরো বেশি শক্তিশালী করি।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করেন এবং তারঁ পরিবারের সকল সদস্যের সুস্থতা ও রোগমুক্তি কামনা করেন মনির খাঁন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD