শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ঝিনাইদহ সাংবাদিক ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

ঝিনাইদহ সাংবাদিক ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।বুধবার (১৫ই জানুয়ারি) সকাল ১১ টায় ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী রাজবাড়ী মন্দির মাঠে, ঝিনাইদহ সাংবাদিক ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এসময় ঝিনাইদহ সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এম এ সামাদের রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক, ঝিনাইদহ সাংবাদিক ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি দৈনিক বর্তমান এবং দৈনিক ঢাকা প্রতিদিন এর ঝিনাইদহ প্রতিনিধি সাংবাদিক তরিকুল ইসলাম তারেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,ঝিনাইদহ সাংবাদিক ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক, দৈনিক ঘোষণা পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ সালাম হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সিনিয়র সাংবাদিক এম আহসান কবীর। নলডাঙ্গা ক্যাম্পের অফিসার ইনচার্জ মোঃ খোরশেদ আহমেদ, দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি মোঃ বাহারুল ইসলাম, আজকের পত্রিকা ও জাগো নিউজের ঝিনাইদহ জেলা প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, চুয়াডাঙ্গা জেলা থেকে আগত অতিথি মোঃ মিজানুর রহমান (মজনু), মোঃ তরিকুল ইসলাম, মাদার তেরেসা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি তারেক মাহমুদ জয়, বিটিভি’র ক্যামেরা পার্সোন মোঃ ইমরান, তরিকুল ইসলাম প্রমূখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন, ঝিনাইদহ সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক লালনভূমি পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ সোহেল রানা (বাবু)। অনুষ্ঠান শেষে উপস্থিত সকল সাংবাদিকদের মাধ্যাহ্নভোজের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD