শিরোনাম :
৪০তম ফোবানায় নওশীনের কণ্ঠে প্রবাসে বাংলাদেশের সুর অনুবাদস্বত্ব, মেধাস্বত্ব ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ব্যস্ত সময় কাটাবেন পাঞ্জেরীর এমডি ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, সতর্কতার আওতায় সাড়ে ৩ কোটি মানুষ চীন-রাশিয়া বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেওয়ার প্রত্যয় সি চিন পিংয়ের সফরে চীন-মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন গতি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি ও বন্দিশিবির গড়ছে আরাকান আর্মি: গার্ডিয়ান সম্পাদকীয় : সবার জন্য বাসযোগ্য বসতি গড়াই হোক অঙ্গীকার সীমিত আয়ের মানুষের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে ১৭ কোটি টন কয়লা উত্তোলনে সরকারের পরিকল্পনা সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি

জ্বিনের বাদশা নিয়ে গেলো সাত লাখ টাকা!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ আগস্ট, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক : জ্বিনের বাদশা সেজে প্রতারণা করে সাড়ে সাত লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে এক দম্পতিকে আটক করেছে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১৯ আগস্ট) সকালে ডিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৮ আগস্ট) দিনগত রাতে নগরের হেমায়েত উদ্দিন সড়কের লেচু-শাহ মাজার সংলগ্ন এলাকা থেকে ওই দম্পতিকে আটক করা হয়।

আটক দম্পতি হলেন- বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চর আইচা পোলের হাট এলাকার বাসিন্দা মো. আলমগীর হাওলাদারের ছেলে মো. ইউসুফ হাওলাদার (৪৫) ও তার স্ত্রী সাহিদা বেগম (৩০)।
তাদের বাড়ি চরকাউয়া ইউনিয়নে হলেও তারা বরিশাল নগরের কসাইখানা মাদ্রাসা রোড এলাকার কলাপট্টি এলাকায় বাসা ভাড়া করে থাকতেন।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ খায়রুল আলম জানান, বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরহোগলা এলাকার মোজাম্মেল সরদারের স্ত্রী বিগত সময়ে একটি মামলা দায়ের করেন। যে মামলায় অভিযোগ করা হয়, ইউসুফ হাওলাদার ও সাহিদা বেগম জ্বিনের বাদশা সেজে প্রতারনামূলকভাবে সাড়ে সাত লাখ টাকা আত্মসাৎ করেছেন। সেই মামলার সূত্র ধরেই তাদের আটক করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD