শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

জেল থেকে বেরিয়ে সালমান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১১ এপ্রিল, ২০১৮

মুম্বাইয়ের আকাশে সেদিনই ‘ঈদের চাঁদ’ দেখা গিয়েছিল যে দিন বলিউডের ভাইজান সালমান খান জেল থেকে ছাড়া পেয়েছেন। তাঁর অগণিত ভক্ত সেদিন বলেছিল আজই তাঁরা ঈদ পালন করবেন। শুধু ভক্তরাই নয়, বলিউডে বয়ে গিয়েছিল খুশির হাওয়া, নেমে এসেছিল স্বস্তির নিশ্বাস।

২০ বছর আগে কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সম্প্রতি যোধপুর আদালতে সালমান খান দোষী সাব্যস্ত হন। তবে কারাগারে যাওয়ার এক দিন পরই জামিনে ছাড়া পান এই বলিউড তারকা। সালমানের মুক্তিতে খুশিতে আত্মহারা তাঁর অগণিত ভক্ত। মুম্বাইয়ে ফেরার পর সালমানের অনুরাগীরা তাঁকে স্বাগত জানায়। বান্দ্রার ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এ ফেরার পর ভক্তদের দেখা দিতে সালমান তাঁর ফ্ল্যাটের বারান্দায় আসেন। ভক্তদের ভালোবাসায় রীতিমতো আবেগপ্রবণ হয়ে ওঠেন ভাইজান। সালমান তাঁর ভক্তদের ইশারা করে বলেন, ‘এবার ঘরে গিয়ে আরাম করুন।’ টিভির পর্দায় অথবা সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি অনেকেই দেখেছেন।

সালমানের জামিন বলিউডেও নিয়ে এসেছে স্বস্তি। কারণ সালমান মুক্তি না পেলে বলিউডে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াত ১০০ কোটি রুপি।

মুম্বাই ফেরার দিন সালমানের বন্ধুরা একে একে এসে পৌঁছান ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এ। সবার আগে সাল্লুর সঙ্গে দেখা করতে আসেন তাঁর সাবেক প্রেমিকা তথা বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফ। আদালতের রায় বের হওয়ার ক’দিন আগেই ক্যাটরিনা সিদ্ধিবিনায়কের মন্দিরে গিয়ে পূজা দিয়েছিলেন। অনেকের ধারণা, সালমানের জন্যই পূজা দিতে গিয়েছিলেন তাঁর ক্যাট। এরপর দেখা করতে আসেন সালমানের ভগ্নিপতি আয়ুষ শর্মা, ভাই আরবাজের সাবেক স্ত্রী মালাইকা অরোরা, সাকিব সেলিম, ডেইজি শাহ, বরুণ ধাওয়ান, জ্যাকুলিন ফার্নান্দেজ সহ আরও অনেকে। গত রোববার সকালটা অন্য ভাবে কাটান সালমান। সকাল হতেই সবার আগে তিনি এক স্কুলের চ্যারিটি ইভেন্টে যান। এই স্কুলে এমন বাচ্চারা পড়ে যাদের পড়তে এবং লিখতে সমস্যা হয়। সালমান তাদের সঙ্গে খুব মজার সময় কাটান। এরপর বলিউডের ভাইজান বাচ্চাদের সঙ্গে আইসক্রিম খান। এদিন সালমানের সঙ্গী ছিল খান খানদানের খুদে সদস্য ইয়োহান খান।

এরপর সন্ধ্যাটাও অন্য রকম মেজাজে কাটান ভাইজান। সালমান এদিন তাঁর বন্ধু এবং ‘রেস থ্রি’ ছবির তারকা সাকিব সেলিমের জন্মদিনের পার্টিতে যান। শোনা গেছে, পার্টিতে খোশমেজাজে ছিলেন বলিউডের সুলতান। পার্টির পর সালমান তাঁর বিশেষ বান্ধবী ইউলিয়া ভান্তুরের সঙ্গে গাড়িতে করে বাড়ি ফেরেন। সোমবার রাতে বলিউডের এই তারকাকে ‘রেস থ্রি’ ছবির প্রযোজক রমেশ তৌরানীর অফিসের বাইরে দেখা যায়। কয়েক দিন আগেই সালমান ‘রেস থ্রি’ ছবির শুটিং শেষ করে আবুধাবি থেকে মুম্বাই ফিরেছেন। এখনো অবশ্য ছবির কিছু অংশের কাজ বাকি আছে। আর এ জন্যই ছবির প্রযোজকের সঙ্গে দেখা করতে তাঁর অফিসে পৌঁছান সাল্লু ভাই। আগামী ঈদে ‘রেস থ্রি’ মুক্তি পাওয়ার কথা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD