শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

জেএসডি জামালপুর জেলা শাখার উদ্যোগে ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শনিবার, ২ নভেম্বর, ২০২৪

শ্রমজীবী কর্মজীবী পেশাজীবি জনগণ একহও,এই শ্লোগানকে সামনে রেখে,৭১’র মুক্তিযুদ্ধের চেতনা, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে ‘অংশীদারিত্বের গণতন্ত্র’ ভিত্তিক নতুন বাংলাদেশ নির্মাণ করতে, রাষ্ট্র সংস্কার দ্বি-কক্ষ সংসদ, ৯টি প্রদেশ, ফেডারেল রাষ্ট্র ও জাতীয় সরকার গঠন, ঔপনিবেশিক ব্যাবস্থার উচ্ছেদ, সংবিধান সংস্কার ও রাষ্ট্র রুপান্তরের লক্ষ্যে এ সরকারের প্রতি বাস্তবায়ন করার দাবী জানিয়ে, স্বাধীন বাংলাদেশে প্রথম গড়ে উঠা, ত্যাগ ও সাহসী সংগ্রামের প্রতিবাদী রাজনৈতিক সংগঠন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেএসডি জামালপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) বিকেলে স্থানীয় শহরের সকাল বাজারস্থ জেএসডি’র দলীয় কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) জামালপুর জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেমের সভাপতিত্বে ও জেএসডি ছাত্রলীগ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা’র সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা শাখার সভাপতি মো. আমীর উদ্দিন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আইনজীবী তাজউদ্দিন সবুজ, জেএসসি’র উপদেষ্টা লেখক ও গবেষক মশিউল আলম বাবুল, সহ-সভাপতি হাফিজুর রহমান মাস্টার, সাংবাদিক আব্দুল আউয়াল, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী, দেওয়ান আব্দুল মালেক, যুগবাণী নজরুল চর্চা কেন্দ্র জামালপুর জেলা শাখার সভাপতি আইনজীবী আবুল বাশার, ভাসানী অনুসারী পরিষদ জামালপুর জেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা বাদল তরফদার, ভাসানী অনুসারী পরিষদের নেতা সোহেল রানা ও ইতি রাণী প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি জামালপুর জেলা শাখা ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD