শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি, কারামুক্ত হয়ে নুসরাত ফারিয়া

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

মঙ্গলবার বিকালে কারামুক্ত হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। জামিনে মুক্ত হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করেন এই অভিনেত্রী।

বিকেল ৪টা ৩০ মিনিটে নিজের ফেসবুক পেজে আরেকটি পোস্ট দেন নুসরাত ফারিয়া। তাতে তিনি লেখেন, “জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম।”

কৃতজ্ঞতা জানান সকল শুভাকাঙ্ক্ষী, সহকর্মী, ইন্ডাস্ট্রির সহশিল্পী ও সাধারণ মানুষের প্রতি। ফারিয়া লেখেন, “এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন, তাদের মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে ফিরে আসতে পারতাম না।”

বিশেষ ধন্যবাদ জানিয়ে নুসরাত ফারিয়া লেখেন, “বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যমকর্মীদের। তাদের এই সাপোর্টটা আমার জন্য ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা।”

গত ১৮ মে দুপুরে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তারপর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

নুসরাত ফারিয়ার জামিন শুনানির জন্য ২২ মে, নতুন তারিখ ধার্য থাকলেও বিশেষ শুনানি করে একদিন আগেই অর্থাৎ মঙ্গলবার (২০ মে) নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন আদালত। আজ বিকেলে ৩টা ২৮ মিনিটে কারাগার থেকে মুক্তি পান এই অভিনেত্রী।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় ‘জুলাই আন্দোলনে’ অংশ নেন এনামুল হক নামে এক ব্যক্তি। সেদিন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। কয়েক মাস চিকিৎসার পর সুস্থ হয়ে চলতি বছরের ৩ মে মামলাটি দায়ের করেন তিনি। এ মামলায় নুসরাত ফারিয়া ২০৭ নম্বর আসামি হিসেবে তালিকাভুক্ত। এজাহারে তাকে আওয়ামী লীগের অর্থের ‘জোগানদাতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD