শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

জিডিপির প্রবৃদ্ধি ৭ শতাংশ হবে, প্রাক্কলন এডিবির

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১১ এপ্রিল, ২০১৮

চলতি ২০১৭-১৮ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ শতাংশ হবে বলে এক পূর্বাভাসে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটির হিসাবে, আগামী বছর এ হার হতে পারে ৭ দশমিক ২ শতাংশ।

আজ বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এডিবির পক্ষ থেকে এ হিসাব তুলে ধরা হয়। অবশ্য পরিকল্পনা মন্ত্রণালয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব তুলে ধরে বলছে, এ বছর জিডিপির প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৬৫ শতাংশ। এ হিসাব নিয়ে গত সোমবার প্রশ্ন তুলেছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলেছে, বিনিয়োগের হার বাড়লে এত প্রবৃদ্ধি কোথা থেকে এল। তাদের মতে, এ বছর প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশ হতে পারে।

এডিবির সংবাদ সম্মেলনে সরকারি হিসাব, বিশ্বব্যাংকের হিসাব ও এডিবির হিসাবের বিষয়ে জানতে চাইলে সংস্থাটির এ দেশীয় পরিচালক মনমোহন প্রকাশ বলেন, তথ্য-উপাত্তের পার্থক্যের কারণে পরিসংখ্যান ভিন্ন হতে পারে। তবে বাংলাদেশ ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে, এটাই বড় কথা। তিনি বলেন, ৭ শতাংশ প্রবৃদ্ধি অনেক বড়।

সংবাদ সম্মেলনে এডিবির আবাসিক মিশনের অর্থনীতিবিদ সুন চ্যান হং বলেন, বাংলাদেশের অর্থনীতির গতি ধরে রাখতে অর্থনীতিতে বৈচিত্র্য আনতে হবে। রপ্তানিতে পণ্য সংখ্যা বাড়াতে হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD