শিরোনাম :
সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি রেকর্ড উচ্চতা থেকে ভারতের বাজারে স্বর্ণের দাম কমেছে ৩২ শতাংশের বেশি: আগের অবস্থানে ফিরতে লাগতে পারে কয়েক বছর কূটনৈতিক সম্পর্কের ৫৫তম বার্ষিকী: শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিতে চীন-পেরু বিনিময় আরও গভীর করার প্রত্যয় বিশ্বের শীর্ষ ১০০ উদ্ভাবনী ক্লাস্টারের ২৫টিই চীনে, শীর্ষস্থান ধরে রেখেছে ‘শেনচেন-হংকং-কুয়াংচৌ’ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সামরিক খাতে অতিরিক্ত বরাদ্দের প্রতিবাদে ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ জাপানের ফুকুশিমায় ভারী তুষারপাতে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার মানুষ, বিদ্যুৎহীন ৭০০ পরিবার ইমরান খানের দ্রুত মুক্তি ও যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১২ আগস্ট, ২০২৬

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের জামিনের আবেদন প্রত্যাখ্যান করেছেন আদালত। বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী আদালতের এ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্র জানায়, ডনের পক্ষে তার আইনজীবীরা জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। পরে দুই পক্ষের বক্তব্য শুনে আদালত আবেদনটি খারিজ করে দেন।

মামলাটিতে গ্রেপ্তারের আগে গত ৯ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে আটক করা হয়। এরপর সিআইডি তাকে আদালতে হাজির করে। মামলার তদন্তকারী সংস্থাটি তাকে কারাগারে পাঠানোর আবেদন করলে শুনানি শেষে আদালত ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুকে ঘিরে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন, আলোচনা ও জল্পনা চলে আসছে। মৃত্যুর প্রায় ২৯ বছর পর গত বছর আদালতের নির্দেশে এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়।

সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম গত বছরের অক্টোবরে রমনা থানায় মামলাটি করেন। এতে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক এবং অভিনেতা ডনসহ ১১ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে থাকা অন্য আসামিরা হলেন—সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

বর্তমানে মামলাটির তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট তারিখ নির্ধারণ করেছেন আদালত।

সূত্র: আদালত সূত্র

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD