শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

জার্মান বিক্রমপুর এসোসিয়েশনের গ্রিলপার্টি ও মিলনমেলা

ফাতেমা রহমান রুমা, ফ্রাঙ্কফুর্ট ,জার্মানি:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

প্রবাসের মাটিতে হৃদয়ের টানে গড়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। ঠিক তেমনই এক আবহ তৈরি হয়েছিল জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের ওষ্টপার্কে, যেখানে জার্মান বিক্রমপুর এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হলো গ্রিলপার্টি ও বিক্রমপুরের মিলনমেলা।

দুপুর গড়িয়ে আসতেই চারদিক ভরে ওঠে হাসি-আনন্দ আর প্রাণের উচ্ছ্বাসে। বিক্রমপুর ও বিক্রমপুরের বাইরের শত শত বাংলাদেশি পরিবার একত্রিত হয়ে যেন ফিরে পান আপন মাটির গন্ধ। ঘরোয়া আড্ডা, আন্তরিক আলাপচারিতা আর বিরতিহীন খাওয়া-দাওয়ার আয়োজনে দিনটি হয়ে ওঠে অন্যরকম উৎসবের দিন।

অনুষ্ঠানের দ্বিতীয়াংশে শুভেচ্ছা বক্তব্য রাখেন কার্যকরী পরিষদের সভাপতি শামসুল করিম পল, সাধারণ সম্পাদক কামাল হোসেন ভূইয়া সভাপতিগণ ও প্রচার সম্পাদক এম খান বাবুল।

 

তাঁদের কথায় ভেসে আসে প্রবাসে থেকেও দেশ, সংস্কৃতি ও শেকড়কে আগলে রাখার দৃঢ় প্রত্যয়।

এরপর শুরু হয় ছোটদের খেলাধুলা আর বড়দের নানান প্রতিযোগিতা। চারপাশে ছড়িয়ে পড়ে শিশুদের কোলাহল, যা মুহূর্তেই সবার মনে জাগিয়ে তোলে আনন্দের স্রোত। সন্ধ্যা নামতেই আঞ্চলিক গায়ক-গায়িকাদের সুরেলা কণ্ঠে মেতে ওঠে সমগ্র অনুষ্ঠান প্রাঙ্গণ। গান, করতালি আর উল্লাসের ঢেউয়ে মিলনমেলা পায় পূর্ণতা।

দিনব্যাপী এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মনে শুধু আনন্দ নয়, বরং এক অনন্য বন্ধন ও ঐক্যের স্মৃতি গেঁথে দিয়েছে। বিক্রমপুরের এই মিলনমেলা আবারও প্রমাণ করলো দূর প্রবাসেও আপন শেকড়, আপন সংস্কৃতি আর মিলন-উৎসবের আবহকে বুকে ধারণ করে এগিয়ে চলাই প্রবাস জীবনের সবচেয়ে বড় শক্তি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD