শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

জার্মান-বাংলাদেশ সমিতির আয়োজনে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ড. নুরুন নবীকে ঘিরে বিশেষ অনুষ্ঠান

ফাতেমা রহমান রুমা,জার্মানি:
  • প্রকাশের সময়: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

বিশ্বজুড়ে প্রায় দুই কোটি প্রবাসী বাঙালি ছড়িয়ে থাকলেও মাতৃভূমি বাংলাদেশের সুখ-দুঃখে তারা সবসময় একাত্ম। সেই সংযোগকে আরও দৃঢ় করতে এবং মুক্তিযুদ্ধের আদর্শিক ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে জার্মান-বাংলাদেশ সমিতি, ১৯ সেপ্টেম্বর, শুক্রবার, আউগ্সবুর্গ আয়োজন করছে এক বিশেষ অনুষ্ঠান।

সমিতির পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এ প্রসঙ্গে তারা উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির যে প্রচেষ্টা আজও চলমান, তার বিরুদ্ধে সচেতন সমাজের ঐক্যবদ্ধ হওয়া জরুরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমেরিকা ও কানাডা থেকে কয়েকজন প্রবাসী গবেষক ও সমাজকর্মী উপস্থিত থাকবেন। তবে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু থাকবেন মুক্তিযোদ্ধা ও জীবন্ত কিংবদন্তি ড. নুরুন নবী।

ড. নুরুন নবী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এক সাহসী যোদ্ধা হিসেবে অবিস্মরণীয় ভূমিকা রাখেন। ২৫ মার্চ কালরাতে তাঁর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাকিস্তানি সেনাদের গণহত্যার প্রাথমিক হামলার মুখোমুখি দাঁড়ান তিনি ও তাঁর সঙ্গীরা। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধ চলাকালে ভারত থেকে ৩২টি নৌকা বোঝাই অস্ত্র পাচারের তিনটি বিপজ্জনক মিশনও সফলভাবে সম্পন্ন করেন তিনি।

আয়োজকেরা জানিয়েছেন, অনুষ্ঠানে সরাসরি ড. নুরুন নবীর মুখে শোনা যাবে তাঁর দুঃসাহসিক অভিজ্ঞতার কাহিনি। এতে উপস্থিত প্রবাসীরা যেমন ইতিহাসের অমূল্য সাক্ষাৎ পাবেন, তেমনি নতুন প্রজন্মও অনুপ্রেরণা লাভ করবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD