শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

জার্মানির হয়ে আর খেলতে চান না ওজিল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ জুলাই, ২০১৮

স্পোর্টস ডেস্ক: আর্সেনালের মিডফিল্ডার মেসুত ওজিল জানিয়েছেন, জার্মানির হয়ে আর খেলতে চান না তিনি।

রোববার ২২ জুলাই এক বিবৃতিতে দিয়ে ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার জানান, জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) ‘আচরণ’-এর কারণে জাতীয় দলকে বিদায় বলছেন তিনি।

রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় জার্মানি। ওজিলের দাবি, রাশিয়ার আসরে দলের ব্যর্থতার জন্য তাকে দায়ী করা হচ্ছে।

গত মে মাসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে দেখা করার কারণে ওজিলকে জার্মানির রাজনীতিবিদরা সমালোচনা করেছিলেন।

জাতীয় দলের হয়ে খেলা ৯২ ম্যাচে ২৩ গোল করেন ওজিল। ২০১৪ সালে জার্মানির ব্রাজিল বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই মিডফিল্ডার।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD