শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

জার্মানির সব পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের ঘোষণা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯

জার্মানি থেকে ফাতেমা রহমান রুমা : ২০২২ সালের মধ্যে জার্মানিতে সচল সব পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করার ঘোষণা দিয়েছে দেশটি। তবে বিদ্যুৎকেন্দ্রগুলোর ২৮ হাজার ঘনমিটারের পারমাণবিক বর্জ্য কীভাবে ধ্বংস করা হবে, তা নিয়ে দেশটির বিজ্ঞানীরা চিন্তায় পড়েছেন।

জার্মানিতে বর্তমানে সচল রয়েছে ৭টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। জাপানের ফুকুশিমা বিপর্যয়ের পর নিরাপত্তা শঙ্কায় ভুগছে দেশটি। মানবদেহের জন্য ক্ষতিকর এই বিপুল বর্জ্য কোথায় নিরাপদে ব্যবস্থাপনা করা হবে, তা নিয়ে বড় সমস্যায় পড়েছে তারা। আর এসব বন্ধ হওয়া কেন্দ্রগুলোর তেজস্ক্রিয় বর্জ্য কোথায় রাখা হবে তা খুঁজে বের করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে জার্মান সরকার।

কমিটির সদস্য টেকনিক্যাল ইউনিভারসিটি অব মিউনিখের অধ্যাপক মিরান্দা শ্রেয়র্স বলেন, জার্মানির সামনে এটা বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন প্রায় দুই হাজার উচ্চমাত্রার বিকিরণসম্পন্ন পারমাণবিক বর্জ্য ধ্বংসের জন্য জায়গা খোঁজা হচ্ছে।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর ধ্বংস করার জন্য জার্মানির হাতে সময় রয়েছে ২০৩১ সাল পর্যন্ত। এর মধ্যেই এসব ক্ষতিকর মারণবর্জ্য ধ্বংসের জন্য একটি স্থান খুঁজে বের করতে হবে।

জার্মানির অর্থনীতি ও জ্বালানি বিষয়ক মন্ত্রণালয় বলেছে, আমাদের সামনে এখন একটাই লক্ষ্য, চূড়ান্ত একটি ধ্বংসস্থান বের করা যেখানে মিলিয়ন বছর ধরে এই বর্জ্যগুলো নিরাপদে থাকবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD