শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

জার্মানিতে শিক্ষিত, দক্ষদের বসবাসে আসছে দারুণ সুযোগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮

ফাতেমা রহমান রুমা: ইউরোপের বাইরের দেশের শিক্ষিত ও দক্ষ নাগরিকদের জন্য জার্মানিতে কাজ পাওয়া ও বসবাস সহজ হচ্ছে।
তবে দরিদ্র ও শিক্ষিত নন, এমন ব্যক্তিদের জার্মানিতে অভিবাসন পাওয়া কঠিন হবে। জার্মানির জোট সরকারের নেতৃবৃন্দ নতুন অভিবাসন আইনে এ বিষয়টি উঠে এসেছে।

নতুন আইনের চুক্তিতে লেখা হয়েছে, ‘‘আমরা অযোগ্য ‘থার্ড-কান্ট্রি ন্যাশনাল’দের (ইউরোপের বাইরের দেশের নাগরিক) অভিবাসন চাই না।”

তবে অভিবাসন নতুন এই আইনে সম্মতি জানায় জার্মানির জোট সরকার। ফলে সামাজিক গণতন্ত্রী দল এসপিডির শ্রমমন্ত্রী হুব্যার্টুস হাইল ও চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সিডিইউ দলের সঙ্গী সিএসইউ-র প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার চুক্তিতে সই করেন।

জার্মানির নতুন আইনে ক্যানাডার আইন অনুসরণ করা হয়েছে। ফলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, বয়স, ভাষাগত দক্ষতা, ‘আর্থিক নিরাপত্তা’, কম্পানির কাছ থেকে পাওয়া ‘জব অফার’ ইত্যাদি বিবেচনা করে অভিবাসন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

বিদেশি গ্র্যাজুয়েট ও কারিগরি শিক্ষায় শিক্ষিত কর্মীরা চাকরি খুঁজতে ছয় মাসের জন্য জার্মানিতে আসতে পারবেন। তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে, আগ্রহী প্রার্থীদের চাকরি করার জন্য পর্যাপ্ত যোগ্যতা, প্রশিক্ষণ ও জার্মান ভাষায় দক্ষতা এবং জার্মানিতে থাকার মতো পর্যাপ্ত অর্থ থাকতে হবে।

নতুন আইনে জার্মান অর্থনীতিতে দক্ষ বিদেশি কর্মীদের অবদান স্বীকার করা হয়েছে। ফলে আরো বেশি করে বিদেশি দক্ষ কর্মী আনার প্রক্রিয়া সহজ হচ্ছে। আইনের এক প্রস্তাবে বলা হয়েছে, নিয়োগ দেয়ার ক্ষেত্রে জার্মান নাগরিকদের অগ্রাধিকার দিতে কম্পানিগুলোর উপর এতদিন যে সরকারি চাপ ছিল, এখন থেকে তা থাকবে না। তথ্য: ডয়চে ভেলে

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD