ফাতেমা রহমান রুমা:
জনগণের জন্য তুমি
নিজের জীবনকে করেছে উৎসর্গ, বাঙালি ধন্য
রাষ্ট্রনায়ক শেখ হাসিনা
এদেশ আজ উন্নয়নের রোল মডেল শুধুই তোমার জন্য…
অসাধারণ স্নোগান নিয়ে গত ১১ নভেম্বর জার্মানির ফ্রাংকফ্রুটের একটি অডিটরিয়ামে কেক কেটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম আনন্দঘন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসহ আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় উপস্থিত নেতারা।
জাঁকজমকপূর্ণ প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও একাদশ জাতীয় নির্বাচনের পূর্বে জার্মান আওয়ামী লীগের করণীয় শীর্ষক আলোচনায় জার্মান যুবলীগের সভাপতি আমানুল্লাহ ইসলাম সভাপতিত্বে সহ-সভাপতি আশরাফুল হোসেন টিপু ও সাংগঠনিক সম্পাদক শাইফুল ইসলাম সোহেল-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগের আহ্বায়ক প্রধান অতিথি জাহিদুল ইসলাম পুলক, বীর মুক্তিযোদ্ধা মহসিন হায়দার মনি, সৈয়দ আহম্মেদ সেলিম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কায়সার আলম। বক্তারা বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের তীব্র সমালোচনা করে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে অবশ্যই দেশরত্ন শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। অন্যথায় জ্বালাও পুড়াও রাজনীতিতে বিশ্বাসী বিএনপি-জামায়াত জোট প্রতিহিংসার রাজনীতি করে বর্তমান সরকারের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড নষ্ট করে দিবে। তাই আগামী নির্বাচনে উন্নয়নের নেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ এবং বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন জার্মানি আওয়ামী লীগের নেতা নোমান হামিদ, দেলোয়ার রাজু, শফিকুর রহমান শফি, মুক্তিযোদ্ধা মান্নান, নিয়ামুল ভুইয়া, কাজী হোসেন দীপ, মোঃ রিপন, নিয়ামুল ভুইয়া, পিনটু রহমান, সৈয়দ আহসান, ওয়াদুদ, জসিম, মানিক, বোরহান খান, সেন্টু, যুবলীগ নেতা শাইখুল সোহেল, রিংকু, রাসেল, মহসিন, রহিত মজুমদার লোকমান, শাহিনসহ আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ও কর্মীরা।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত সবাই হাতে নৌকা মার্কা প্লেকার্ড উঁচিয়ে বক্তাতাদের সাথে একাত্মতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও নৈশ ভোজের আয়োজন করা হয়।