শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

জার্মানিতে টাঙ্গাইল প্রবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্য

ফাতেমা রহমান রুমা, ফ্রাঙ্কফুর্ট ,জার্মানি:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

জার্মানিতে বসবাসরত টাঙ্গাইলের মানুষদের একত্রিত করা ও বাঙালি সংস্কৃতি জার্মানি তথা পশ্চিমা বিশ্ব তুলে ধরতে মূলত এই সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলা হয়েছে।

সংগঠনের সভাপতি খালেদুজ্জামান টিটু,সাধারণ সম্পাদক জামান কবির, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার জাহীদ বিপ্লব,কার্যকারী সদস্য কামরুজ্জামান মিথুন ও সংগঠনের সার্বিক তত্বাবধায়ক শাফি ইমামসহ আরো অনেকে এই সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্বে রয়েছেন।

সংগঠনের তত্বাবধায়ক শাফি ইমাম বলেন, জার্মানিতে বাঙালিদের যে নতুন প্রজন্ম গড়ে উঠেছে তাঁদের কাছে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা ও যারা বাংলাদেশ থেকে জার্মানিতে আসছেন তাঁদের সহযোগিতা করাও এই সংগঠনের একটা উদ্দেশ্য।

সংগঠনের বক্তারা বলেন, জার্মানিতে অনেক বাঙালিরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে তাদের সমস্যাগুলো সমাধান দেওয়া এই সংগঠনের আরো একটি লক্ষ্য।

এখনো বাংলাদেশ তথা বাংলা দক্ষিণ এশীয় সংস্কৃতির প্রতিনিধিত্ব করে এবং বাংলা সংস্কৃতির উৎসবগুলো পৃথিবীব্যাপি উদযাপিত হয়।বাঙালি সংস্কৃতি ধর্মীয় ও জাতীয় দিক দিয়ে সম্পূর্ণ স্বতন্ত্র। এই স্বতন্ত্র সাংস্কৃতিক ঐতিহ্যগুলো তুলে ধারার মানসিকতা নিয়ে জার্মানিতে এই সংগঠনের যাত্রা।

অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে ছিলেন দেলোয়ার জাহীদ বিপ্লব। এছাড়াও আপ্যায়নে তাহামিনা , শারমিন, সালমা, মির্জা সীমা, আসা, স্মৃতি খানসহ অনেক অংশ গ্রহণ করেন।

বাংলাদেশের বাঙালিদের রয়েছে শত শত বছরের ইতিহাস ও ঐতিহ্য। বাংলাদেশের বাঙালি সংস্কৃতি স্বকীয় বৈশিষ্ট্যের কারণে স্বমহিমায় উজ্জ্বল। বাংলাদেশ পৃথিবীর সমৃদ্ধ সংস্কৃতির ধারণকারী দেশগুলোর মধ্যে অন্যতম। এই সংস্কৃতি প্রবাসী বাঙালির চেতনায় লালন করে এগিয়ে যেতে চাই জার্মানিতে টাঙ্গাইল বাসীর প্রাণের এই সংগঠন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD