বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ও কেন্দ্রীয় বিএনপির কোষাধক্ষ্য এম রশিদুজ্জামান মিল্লাত এর দিকনির্দেশনাই জামালপুর জেলা ছাত্রদলের উদ্যোগে টি টুয়েন্টি ক্রিকেট টুনামেন্ট খেলা – পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে স্থানীয় শহরের সিংহজানী বহু মুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ টি টুয়েন্টি ক্রিকেট টুনামেন্ট খেলা – পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত প্রীতি ম্যাচ ক্রিকেট খেলায় অংশ গ্রহণ করেন ছাত্রদল শহর শাখা বনাম ছাত্রদল সরকারি আশেক মাহমুদ বিশ্ব বিদ্যালয় কলেজ শাখা।
প্রতিষ্ঠা বার্ষিকীর টি টুয়েন্টি ক্রিকেট টুনামেন্ট – পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরনী করেন জামালপুর জেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খান।
এসময় জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক হাবিবুর রহমান রতন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইকরামুল হোসেন মানিক,শহর ছাত্র দলের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম শফিক, কলেজ ছাত্র দলের সদস্য সচিব মোঃ রাকিবুল ইসলাম রাকিব, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন জনি, মোঃ ইমরান কায়ছার, মোঃ সাইফুল ইসলাম, মোঃ সাদ্দাদ হোসেন ছাইদুর, মোঃ রবিন আহাম্মেদ যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ মানিক মিয়া,মোঃ মেহেদী হাসান, মোঃ হিরা, মোঃ রকি তালুকদার, মোঃ রাজু আহাম্মেদ, মোঃ রিপন শেখ, মোঃ শাওন ফকির, মোঃ রাব্বি ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক পরজাল গাজী, মোঃ বাবু,আল-আমীন, মোঃবাবুল হোসেন, দপ্তর সম্পাদক : মোঃ আরমান হোসেন, শহর ছাত্র দলের যুগ্ম আহবায়ক মোঃ শওকত ইসলাম সহ জেলা,শহর,কলেজ,সদর উপজেলা ও ওয়ার্ড ছাত্রদলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।