শিরোনাম :
পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে ৮ জুলাই

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৬ মে, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: দেশের চলচ্চিত্রাঙ্গনের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ আগামী ৮ জুলাই প্রদান করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।
অনুষ্ঠানে ২০১৬ সালে যে সব চলচ্চিত্র ও অভিনেতা, শিল্পী ,কলাকুশলীরা বিজয়ী হয়েছেন,তাদের পুরস্কার প্রদান করা হবে। গত ৪ এপ্রিল তথ্য মন্ত্রণালয় এই পুরস্কার প্রাপ্তদের চূড়ান্ত তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে।
জাতীয় চলচ্চিত্র বিভাগে নিয়মিত ২৮টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়ে থাকে। তবে ২০১৬ সালের জন্য ২৬টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হচ্ছে।
রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তজার্তিক সস্মেলন কেন্দ্রে পুরস্কার বিতরনের অনুষ্ঠান আয়োজন করছে যৌথভাবে তথ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি)।
২০১৬ সালে সর্বাধিক ৭টি ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে ‘আয়নাবাজি’ ছবিটি। এ ছাড়া ৪টি ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে নাদের চৌধুরী পরিচালিত ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবিটি। ৩টি করে পুরস্কার পাচ্ছে তৌাকির আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ এবং গৌতম ঘোষ পরিচালিত ‘শংখচিল’ ছবিটি। এ ছাড়াও শ্রেষ্ঠ চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’ এবং অমিতাভ চৌধুরী এই ছবির জন্য পাচ্ছেন পরিচালকের পুরস্কার। ‘অজ্ঞাতনামা’ ছবিরর জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী। ‘অস্তিত্ব’ ছবির জন্য নুসরাত ইমরোজ তিশা ও ‘শংখচিল’ ছবির জন্য কুসুম শিকদার যুগ্মভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন।
২০১৬ সালে যুগ্মভাবে আজীবন সন্মাননা পাচ্ছেন নায়িকা ফরিদা আখতার ববিতা এবং নায়ক আকবর হোসেন পাঠান ফারুক।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD