শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

জলপ্রপাত থেকে ‘ফ্যামিলি ম্যান’ খ্যাত অভিনেতার মরদেহ উদ্ধার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

চলতি বছরে ওটিটি প্লাটফর্মে জনপ্রিয় সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’-এ অভিনয় করেছেন রোহিত বসফোর। আর পাঁচজন অভিনেতার মতো এই ওয়েব সিরিজটি মুক্তি নিয়ে স্বাভাবিকভাবে বেশ উচ্ছ্বসিত ছিলেন তিনি।

কিন্তু মুক্তির আগেই রহস্যজনক মৃত্যু হয়েছে অভিনেতার। গুয়াহাটির কাছে গর্ভাঙ্গা জলপ্রপাত থেকে উদ্ধার করা হয়েছে তার মরদেহ।

রোববার (২৭ এপ্রিল) ওই জলপ্রপাতের ধারে পিকনিক করতে গেছিলেন রোহিতসহ আরও ৯ জন। সেখান থেকেই এদিন বিকেলে পুলিশের কাছে একটি ফোনকল যায়।

যেখানে জানানো হয় দুর্ঘটনার কথা। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ উদ্ধারকাজ শুরু করে। কিন্তু বাঁচানো যায়নি রোহিতকে। জলপ্রপাত থেকেই অভিনেতার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের এক কর্মকর্তার কথায়, ‘আমরা বিকেল ৪টা নাগাদ খবর পাই এবং সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছাই। এসডিআরএফ-র দল সন্ধ্যা সাড়ে ৬টায় মরদেহ উদ্ধার করে।’

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, অসাবধানতাবশত জলপ্রপাতে পড়ে গেছিলেন রোহিত। এখনও পর্যন্ত কোনও অপরাধমূলক ঘটনা জড়িত থাকার প্রমাণ মেলেনি।

যদিও মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছে রোহিতের পরিবার। তাদের দাবি, রোহিতকে ইচ্ছাকৃতভাবে দূরে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি সাতার জানতেন না ফলে ওই জায়গায় নিজে থেকে যাননি। কারও বিরুদ্ধে সরাসরি আঙুল তোলা হয়নি এক্ষেত্রে।

এ ঘটনায় অভিনেতার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD