শিরোনাম :
বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি রেকর্ড উচ্চতা থেকে ভারতের বাজারে স্বর্ণের দাম কমেছে ৩২ শতাংশের বেশি: আগের অবস্থানে ফিরতে লাগতে পারে কয়েক বছর কূটনৈতিক সম্পর্কের ৫৫তম বার্ষিকী: শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিতে চীন-পেরু বিনিময় আরও গভীর করার প্রত্যয় বিশ্বের শীর্ষ ১০০ উদ্ভাবনী ক্লাস্টারের ২৫টিই চীনে, শীর্ষস্থান ধরে রেখেছে ‘শেনচেন-হংকং-কুয়াংচৌ’ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সামরিক খাতে অতিরিক্ত বরাদ্দের প্রতিবাদে ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ জাপানের ফুকুশিমায় ভারী তুষারপাতে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার মানুষ, বিদ্যুৎহীন ৭০০ পরিবার

চুয়াডাঙ্গায় শীতে জনজীবন বিপর্যস্ত

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

চুয়াডাঙ্গা শীতের তীব্রতা ক্রমাগত বাড়ছে। উত্তরের হিমেল বাতাসে বেড়েছে দুর্ভোগ। তাপমাত্রা কমে ১০ ডিগ্রির নিচে নেমে এসেছে। সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় হার কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

গত ১১ ই নভেম্বর থেকে এ জেলায় তাপমাত্রা কমতে থাকে। আবহাওয়া আরো কমে যাওয়ার পূর্বাভাস দিচ্ছে প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাকারের পর্যবেক্ষণগণ।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আজ শুক্রবার সকাল ৬ টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এর তিন ঘণ্টা পর সকাল ৯ টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, এ সময়ে বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ।

গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সে তুলনায় তাপমাত্রা ১ দিনের ব্যবধানে আরো প্রায় ২ ডিগ্রি কমেছে। চুয়াডাঙ্গা শান্তি পাড়ার পথচারী রফিকুর রহমান বলেন,কয়েকদিন ধরে শীত বেশি পড়ছে। শীতের দাপটের কারণে দিনমজুরদের কাজ মিলছে না। কাজের সন্ধানে এসে অনেকে কাজ না পেয়ে ফিরে যায়।

রিকশাচালক আবুল কাশেম বলেন, সকালে শীতের কারণে শহরের লোকজন নেই। শীতে সকালে কেউ বের হচ্ছে না। এতে রিকসায় যাত্রী পাচ্ছি না। এমন চলতে থাকলে আমাদের দুর্ভোগ বাড়তে থাকবে।

অপরদিকে শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু ও বৃদ্ধরা।

এছাড়াও গ্রাম গঞ্জে শীতের পোশাকের অভাবে আগুন পোহাতে হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় সহায়তা ও শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সূত্র: আমার দেশ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD