শিরোনাম :
উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি

চীনের অর্থনীতিতে রয়েছে শক্ত বলিষ্ঠতা, সম্ভাবনা এবং প্রাণচাঞ্চল্য

রুবি, বেইজিং :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক:

গত ১৫ ও ১৬ ডিসেম্বর চীনের বার্ষিক কেন্দ্রীয় অর্থনৈতিক কর্মসম্মেলন বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। তাতে চীনের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ২০২৩ সালের অর্থনৈতিক পরিকল্পনাওগ্রহণ করা হয়েছে।

আগামি বছর চীনের অর্থনীতি কোন পথে পরিচালিত হবে তার ওপর নজর রাখছে সারা বিশ্ব। তাই কর্মসম্মেলনে বলা হয়েছে, “আগামি বছর চীনের অর্থনীতিতে স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং স্থিতিশীল প্রবৃদ্ধি অর্জনের প্রচেষ্টা চালানো হবে। গুণগত মানের উন্নয়নের পাশাপাশি পরিমাণের উপযোগী প্রবৃদ্ধি নিশ্চিত করা হবে। সার্বিক সমাজতান্ত্রিক আধুনিক দেশ গঠনের জন্য ভালো সূচনা ও পদক্ষেপ সৃষ্টি করা হবে।” এসব কথায় আগামি বছর চীনের অর্থনীতি কোন পথে পরিচালিত হবে-তার দিকনির্দেশনা পাওয়া যায়। পাশাপাশি, বিশ্বের জন্য শুভ বার্তাও রয়েছে। ১৭ ডিসেম্বরচায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়েছে।

সম্পাদকীয়তে বলা হয়েছে, কর্মসম্মেলনের সংবাদে মোট ৩১বার “স্থিতিশীলতা” শব্দটি উল্লেখ করা হয়েছে। তাতে চীনের প্রতি বিশ্বের আস্থা বৃদ্ধি পেয়েছে। বেশ কয়েকটি জরিপ থেকে জানা গেছে,বেশ কিছু কারণে ২০২২ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি শিথিল হয়েছে। ২০২৩ সালে তাআরও সংঙ্কুচিত হবে। ২০২৩ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির হার গত জুন মাসের পূর্বাভাষতথা ৩ শতাংশথেকে কমে ১.৯ শতাংশে নেমে আসবে। এমন প্রেক্ষাপটে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক সত্তা হিসেবে চীনের অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা খুব তাত্পর্যপূর্ণ।

কর্মসম্মেলনে বলা হয়েছে,চীনের অর্থনীতিতে রয়েছে শক্ত বলিষ্ঠতা, সম্ভাবনা এবং প্রাণচাঞ্চল্য। বিভিন্ন নীতি বাস্তবায়নের সাফল্যও দৃশ্যমান হচ্ছে। আগামি বছর চীনের অর্থনীতি স্থিতিশীল প্রবৃদ্ধি অর্জর করবে বলে অনুমান করা হচ্ছে। আগামি বছর অর্থনৈতিক কার্যক্রমে করোনা প্রতিরোধ এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমন্বয়করা হবে। ফলে চীনের অর্থনীতি পুনরুদ্ধারের গতি দ্রুততর হবে এবং বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে পর্যাপ্ত চালিকাশক্তি যোগাবে চীন। সূত্র: রুবি, সিএমজি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD