শিরোনাম :
প্রথম ফুটবলার হিসেবে স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ সম্মাননা নিচ্ছেন মেসি ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় সম্মতি পুতিনের ভবিষ্যতে বিক্ষোভ না করার মুচলেকায় ৭ দিন পর মুক্তি পেলেন সিজেপির দুই শীর্ষ নেতা ফলপ্রসূ অংশীদারিত্বের লক্ষ্যে সেন্ট পিটার্সবার্গে চীন-রাশিয়া প্রধানমন্ত্রীদের সম্মেলন অর্থনৈতিক গতিশীলতা ও পর্যটন প্রসারে সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের সুফল পাচ্ছে চীন সাত দশকের গৌরবোজ্জ্বল ঐতিহ্যে চীনের কেন্দ্রীয় সমাজতন্ত্র ইনস্টিটিউট আন্তর্জাতিক সাংস্কৃতিক আদান-প্রদানে নতুন মাত্রা যোগ করল ‘আফ্রিকায় উচু অপেরা’ ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘চামপি’: তাইওয়ানে জারি সতর্কতা, ফ্লাইট বাতিল ও সামরিক মহড়া ব্যাহত ‘সমাজের নিকৃষ্টরাই এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা হন নেতা’: তজুমদ্দিনে ক্ষোভ প্রকাশ স্পিকার হাফিজ উদ্দিনের জলবায়ুর অভিঘাতে ২০৫০ সালের মধ্যে বাস্তুচ্যুত হতে পারে বাংলাদেশের ১ কোটি ৩৩ লাখ মানুষ: এডিবি

‘চিকিৎসা সেবার মান বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে সরকার’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সিমিন হোসেন রিমি এমপি বলেছেন, বর্তমান সরকার চিকিৎসা সেবার মান বৃদ্ধির লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

শনিবার (২৯ সেপ্টেম্বর) কাপাসিয়ার ঘাগটিয়া ইউনিয়ন পরিষদে বিনামূল্যে ডায়াবেটিস চিকিৎসা সেবা প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, ইঞ্জি. হামিদুল হক, ঘাঘটিয়া ইউপি চেয়ারম্যান শাহিনুর আলম সেলিম, জেলা পরিষদ সদস্য আতিকুল ইসলাম রিংকু, ডাক্তার জুলকার নাঈম ইবনে নোমান, তাসমিয়া উলফাৎ মিসু, ডেন্টিস্ট এমদাদুল হক, তোফায়েল আহমেদ তোফাজ্জল প্রমুখ।

সিমিন হোসেন রিমি বলেন, অসহায় ও দরিদ্র রোগীদের জন্য পরামর্শক নিয়োগ করে চিকিৎসা সেবা প্রদান করা হবে।

কাপাসিয়া উপজেলা ডায়াবেটিক সমিতির চীফ মেডিকেল ও এক্সিকিউটিভ অফিসার ডাক্তার যুলকার নাইম জানান, ৫০০জন রোগিকে ডায়াবেটিস, গাইনী, চর্ম ও মেডিসিন বিষয়ে চিকিৎসা সেবা দেয়া হয়। কাপাসিয়া উপজেলায় ৪ হাজার স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। এ কার্ডের মাধ্যমে পাঁচ বছর তারা বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে।

কাপাসিয়া উপজেলা ডায়াবেটিক সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। সহযোগিতায় ছিলো ওরিয়ন ফার্মা লিঃ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD