শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

চার বছর পর মুশফিকের সেঞ্চুরী!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে কত দিন পর সেঞ্চুরি পেলেন মুশফিকুর রহিম? উত্তরটা ‘মনে করতে পারছি না’ হওয়ার সম্ভাবনাই বেশি! চার বছর পর সেঞ্চুরি পেলে কারই বা মনে থাকে? বগুড়ায় বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে মুশফিকের সেঞ্চুরিতে ফলোঅন এড়ানোর লড়াই করছে বিসিবি উত্তরাঞ্চল। মুশফিকের অপরাজিত ১০১ রানের পরও ভালো অবস্থানে নেই তাঁর দল উত্তরাঞ্চল।

আন্তর্জাতিক আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততায় বাংলাদেশ দলের তারকা খেলোয়াড়দের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট খেলাই হয় কম। মুশফিকও ব্যতিক্রম নন। বিসিএলের কথাই ধরুন, মুশফিক সবশেষ খেলেছেন ২০১৫ সালের এপ্রিলে। গত তিন বছরে জাতীয় লিগে তাঁর ম্যাচ খেলা হয়েছে মাত্র সাতটি। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে অনিয়মিত হলে স্বাভাবিকভাবেই লম্বা ইনিংসও দেখা যাবে লম্বা বিরতির পর। ঘরোয়া দীর্ঘ পরিসরের ক্রিকেটে তাই সেঞ্চুরি পেতে মুশফিকের লেগে গেল চার বছর। পেলেনও আবার নিজ শহরে। ২০১৪ সালের জানুয়ারিতে বিকেএসপিতে দক্ষিণাঞ্চলের হয়ে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে সবশেষ সেঞ্চুরিটা পেয়েছিলেন তিনি।

মধ্যাঞ্চলের চাপিয়ে দেওয়া ৫২৯ রানের বোঝা নিয়ে খেলতে নামা উত্তরাঞ্চল ১২৪ রানে হারিয়ে ফেলে ৫ উইকেট। মুশফিক-আরিফুল হকের ষষ্ঠ উইকেট জুটিতে তোলা ৮৩ রান কিছুটা মান বাঁচিয়েছে উত্তরাঞ্চলের। মুশফিকের সেঞ্চুরির সৌজন্যে ৭ উইকেটে ২৮৬ তৃতীয় দিন শেষ করতে পেরেছে তারা। উত্তরাঞ্চল এখনো পিছিয়ে ২৪৩ রানে, ফলোঅন এড়াতে তাদের দরকার ৭৯ রান।

ফলোঅনের আশঙ্কা থাকলেও উত্তরাঞ্চলের স্বস্তি, ম্যাচ চতুর্থ দিনে গড়াচ্ছে, কিন্তু প্রথম ইনিংস এখনো শেষ হয়নি। আর বড় ভরসা হয়ে উইকেটে আছেন মুশফিক।
সিলেটে কামরুল ইসলাম রাব্বী, আবদুর রাজ্জাক, নাঈম হাসানের দারুণ বোলিংয়ে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল গুটিয়ে গেছে ৩০০ রানে। কামরুল পেয়েছেন ৪টি উইকেট, রাজ্জাক-নাঈম পেয়েছেন ৩টি করে। ৩ উইকেটে ১৪২ রান তুলে তৃতীয় দিন শেষ করা প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল এগিয়ে ২৪৫ রানে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD