শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

চলে গেলেন কানজয়ী অভিনেত্রী এমিলি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জয়ী বেলজিয়ান অভিনেত্রী এমিলি ডেকুয়েন আর নেই। রোববার ফ্রান্সের এক হাসপাতালে প্রয়াণ ঘটে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩।

অভিনেত্রীর পরিবার সংবাদ মাধ্যম এএফপি কে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এ ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে পশ্চিমা বিনোদন জগতে।

২০২৩ সালে এমিলি জানান, তিনি এক বিরল প্রকারের ক্যানসারে আক্রান্ত। টানা দুই বছর রোগটির সঙ্গে লড়াই করার পর অবশেষে হার মানলেন তিনি।

১৯৯৯ সালে দারদেন ভ্রাতৃদ্বয়ের নির্মিত সিনেমা ‘রোসেত্তা’–তে দুর্দান্ত অভিনয়ের জন্য কানে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন এমিলি; সিনেমা স্বর্ণপামও জয় করেন তিনি। এরপর তিনি ইউরোপের বিভিন্ন ভাষার সিনেমায় কাজ করেন।

গত বছর ২০২৩ সালে এমিলি কান চলচ্চিত্র উৎসবে অংশ নেন। এটি ছিল তার পুরস্কার জয়ের ২৫তম বার্ষিকী। এছাড়া তিনি উৎসবে ডিজাস্টার থ্রিলার সিনেমা ‘সারভাইভার’–এর প্রচারণাতেও অংশ নেন। সেটিই ছিল প্রকাশ্যে তার শেষ উপস্থিতি। এরপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD